বান্দরবান: জায়গা জমি বিরোধকে কেন্দ্র করে এক মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় আহত হয়েছেন মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের স্ত্রী রোকেয়া বেগম (৬১)। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে শহরের বালাঘাটার বৌদ্ধ মন্দির এলাকায়।
মুক্তিযোদ্ধার ছেলে নাছির উদ্দিন জানান, বালাঘাটা বাজারের বৌদ্ধ মন্দিরের সামনে সামনে আমাদের পরিবারের নামে ৮ শতাংশ জায়গা রয়েছে। ১৯৮৯ সালে জায়গাটি ক্রয় করেন মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ও আব্দুল রশিদ। তবে দীর্ঘদিন থেকে এটি দখলের চেষ্টা চালাচ্ছে টুরিস্ট পুলিশ সদস্য মোঃ সাইফুল ইসলাম এর পরিবার। তার পরিবার পুলিশের দাপট দেখিয়ে হুমকি ধমকি দিচ্ছে মুক্তিযোদ্ধার পরিবারকে।
শনিবার রাত প্রায় সাড়ে এগারোটার দিকে পুলিশ সদস্যরা সাইফুল ইসলামের পরিবারের সদস্যরা লাঠিসোটা নিয়ে মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা করে। এতে হামলায় আহত হয় মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের স্ত্রী।
স্থানীয়রা জানিয়েছেন আলী আহাম্মদ ও তাঁর তিন ছেলে,মোঃআবু সুফিয়ান, মোঃ আমির ও শাহ আলম সহ অন্যান্যদের উপর উপর অতর্কিতভাবে হামলা করে আহত করে। হামলায় আহত রোকিয়া বেগম কে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ ও সেনাবাহিনী গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
গতকাল রবিবার বান্দরবানের মুক্তিযোদ্ধারা ঘটনাস্থল ও আহত মুক্তিযুদ্ধার স্ত্রী কে হাসপাতলে থেকে দেখতে যান। মুক্তিযোদ্ধা পরিবারে সদস্যরা অভিযোগ করে বলেন ঘটনার পর থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে আদালতে মামলা করতে বলেন।
এ বিষয়ে পুলিশ সদস্য সাইফুল ইসলামের পরিবারের সাথে যোগাযোগ করা হলেও তাদের কাউকে পাওয়া যায়নি।
No tags found for this post.
মন্তব্য করুন