নিজস্ব প্রতিবেদক
২৯ এপ্রিল ২০২৬, ৭:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪৯ জন

নাইক্ষ্যংছড়িতে রাবার শ্রমিকের রহস্যজনক মৃত্যু

Copy Link

জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়িঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে রাবার বাগানের কাজ শেষে বাড়ি ফেরার পথে ফাঁড়িখাল পার হওয়ার সময় এক রাবার শ্রমিক মোহাম্মদ মোস্তাক আহমদ (৬০)-এর মৃত্যু হয়েছে। মৃত মোহাম্মদ মোস্তাক আহমদ স্থানীয় তুফান আলী পাড়ার মৃত ওলা মিয়ার ছেলে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোস্তাক রাবার বাগানের শ্রমিক। প্রতিদিনের ন্যায় সে সকাল ৬টার দিকে বাগানে কাজ করতে বাড়ি থেকে বের হয়। প্রতিদিন কাজ শেষে বাড়িতে ফেরে বিকেল ৩টার দিকে। প্রতিদিনের ন্যায় বাড়ি ফেরার সময় বছরের প্রথম কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে সে। তবে বাড়ি পৌঁছানোর আগে জনৈক সজল কোম্পানির রাবার ফ্যাক্টরির অদূরে ফাঁড়িখাল পার হতে গিয়ে সে মারা যায়।

স্থানীয়দের মতে, প্রচণ্ড বৃষ্টিতে ভিজে দুর্বল হয়ে পড়েন মোস্তাক। খাল পার হওয়ার সময় ঢলের পানির চৌলায় (বালুর গর্ত) পড়ে তার মৃত্যু হয়। অন্যথায় বজ্রপাতে মৃত্যু হতে পারে।

তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে তাকে বাইশারী পুলিশ নিয়ন্ত্রণে নিয়ে নেয়।

নাইক্ষ্যংছড়ি থানা ওসি (তদন্ত) মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, লাশ উদ্ধার করা হয়েছে প্রাথমিকভাবে তার মৃত্যুর ২টি কারণ বলে ধারণা করা হচ্ছে—এক, হয়তো ঢলের পানিতে পা ফসকে গিয়ে; দুই, নয়তো বজ্রপাতে। তার বিষয়ে অপমৃত্যুর মামলা হচ্ছে। তবে অন্য কোনো কারণ তারা দেখছেন না, কারণ সে নিতান্ত গরিব ও দিনমজুর।

আরো পড়ুন→রাঙ্গামাটিতে আধুনিক জেনারেল হাসপাতাল উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!