নিজস্ব প্রতিবেদক
২৩ এপ্রিল ২০২৬, ১:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩১৬ জন

বান্দরবানে রাবার বাগান থেকে ৬ শ্রমিক অপহরণ, মুক্তিপণ দাবি

Copy Link

বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে বান্দরবান সদর উপজেলার টংকাবতী ইউনিয়নের হাতিরডেরা এলাকায় একটি রাবার বাগান থেকে ছয় শ্রমিককে অপহরণ করেছে সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে টংকাবতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাং ইয়ং ম্রো (প্রদীপ) মুঠোফোনে জানান, বুধবার রাত সাড়ে এগারোটার দিকে অপহরণের ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, সে বিষয়ে নিশ্চিত তথ্য জানা যায়নি। অপহরণকারীরা শ্রমিকদের মুক্তির বিনিময়ে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলেও জানান তিনি। অপহৃতদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে।

অপহৃত শ্রমিকরা হলেন— নুরুল আফসার, মো. আরাফাত, ইসমাইল, করিম উল্ল্যাহ, রমিত ও সাকিব।

এদিকে, রাবার বাগানের মালিক মো. ইসমাইলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোনে জানান, অপহরণের সময় তিনি বাগানে উপস্থিত ছিলেন না। তবে নেটওয়ার্ক সমস্যার কারণে তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

বান্দরবান সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. শাহেদ পারভেজ সাংবাদিকদের জানান, “ পুলিশ উদ্ধার অভিযান শুরু করেছে। আমি নিজেও ঘটনাস্থলে আছি। আমরা আশা করছি অপহৃতদের দ্রুত উদ্ধার করা সম্ভব হবে।

আরো পড়ুন→কাপ্তাই হ্রদের পানি কমায় জলবিদ্যুৎ কেন্দ্রের ৪ ইউনিট বন্ধ

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাশনাল রোবোটিক্স প্রতিযোগিতায় অংশ নিতে রাবিপ্রবির টিমকে জেলা পরিষদের আর্থিক সহায়তা

১

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের কোষাধ্যক্ষ হলেন সুফল চাকমা

২

কে এস মং-এর উদ্যোগে ষষ্ঠ দফায় বিনামূল্যে ৫০ রোগীর ছানি অপারেশন সম্পন্ন

৩

বান্দরবানের ভাঙামুড়া পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

৪

বন্ধের পথে রাঙামাটি পৌরবাসীর সমস্যা সমাধানের প্ল্যাটফর্ম ‘বিশুদ্ধ বাতাসের শহর’

৫

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক এস বাসু

৬

বান্দরবানে ক্রীড়া অফিস পরিদর্শন করলেন জেলা পরিষদের সদস্য কাজী নিরুতাজ বেগম

৭

রুমায় শিক্ষকদের পে-স্কেল ফিক্সেশনে টাকা আদায়ের অভিযোগ হিসাবরক্ষকের বিরুদ্ধে

৮

রুমায় গবাদিপশু ও গৃহপালিত পাখি পালনবিষয়ক প্রশিক্ষণ দিল সেনাবাহিনী

৯

বান্দরবান সদরের জামছড়ি পূর্ব তংপ্রু পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

১০

কে এস মং-এর উদ্যোগে আবারো ৫০ রোগীর চক্ষু অপারেশনের জন্য চট্টগ্রামে প্রেরণ

১১

রুমায় হালচাষের পাওয়ার টিলার উল্টে চালক নিহত

১২

সম্প্রীতি বজায় রেখে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড পালনের আহ্বান বৌদ্ধ ভিক্ষুসংঘের

১৩

শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলচেষ্টায় ৩৪ নাগরিকের প্রতিবাদ

১৪

পিসিসিপির রাঙ্গামাটি জেলা আহব্বায়ক কমিটি গঠন

১৫

স্ত্রীর করা মামলায় বান্দরবান এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক আটক

১৬

বান্দরবানে উৎসবমুখর পরিবেশে অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত

১৭

বান্দরবানে করুনাপুর বনবিহারে ২১তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

১৮

রাষ্ট্রপতির সঙ্গে রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

১৯

রুমায় জমি নিয়ে চলা বিরোধ সামাজিক উদ্যোগে অবসান

২০
error: Content is protected !!