নিজস্ব প্রতিবেদক
২৫ মার্চ ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫১৭৯ জন

অসুস্থ বাবার সুস্থতাই এলিপ্রু মারমার একমাত্র স্বপ্ন

Copy Link

বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবান সদর উপজেলাস্থ ৪নং সুয়ালক ইউনিয়নের ৫নং ওয়ার্ড‌‌‌ আমতলী মার্মা পাড়ার দ্বাদশ শ্রেণির ছাত্রী এলিপ্রু মার্মা আজ অসহায় এক বাস্তবতার মুখোমুখি। বিগত ১ বছর ধরে তার বাবা গলা ক্যান্সারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। বাবার চিকিৎসার জন্য পরিবারটি ইতোমধ্যে তাদের সামর্থ্যের সবটুকু ব্যয় করেছে।

জানা যায়, এলিপ্রু মার্মা কর্ণেল অলি আহমেদ বীর বিক্রম ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। পড়াশোনার পাশাপাশি তাকে এখন লড়তে হচ্ছে পরিবারের কঠিন আর্থিক সংকটের সাথে। তার বাবার চিকিৎসার জন্য ইতোমধ্যে জমি-সম্পত্তি বিক্রি করে যা সম্ভব ছিল তা করা হয়েছে। কিন্তু তবুও চিকিৎসা সম্পূর্ণ করতে আরও প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার প্রয়োজন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এলিপ্রু মার্মা বলেন, “আমি শুধু আমার বাবাকে সুস্থ দেখতে চাই। আমাদের যা ছিল সব বিক্রি করেছি, এখন আর কিছু নেই। সমাজের সহৃদয় মানুষদের কাছে সাহায্য চাই।”

স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারটি বর্তমানে চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছে। প্রয়োজনীয় অর্থের অভাবে রোগীর উন্নত চিকিৎসা ব্যাহত হচ্ছে, যা তার জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।

এলিপ্রু মার্মার এই অসহায় পরিস্থিতিতে স্থানীয় সচেতন মহল ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান স্থানীয়রা। মানবিক সহায়তা পেলে হয়তো আবারও সুস্থ হয়ে উঠতে পারেন তার বাবা—এমন আশাতেই দিন গুনছেন এই কলেজছাত্রী।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা

গর্জনিয়া জেনারেল হাসপাতালের ডিরেক্টর বডির সভা অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান তোফায়েল

বালাঘাটায় ২০০ পরিবারকে খাদ্য সহায়তা দিলেন ওয়ার্ড বিএনপি নেতা জসিম উদ্দিন

কে এস মং–এর উদ্যোগে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য আবারও চট্টগ্রাম গেলো ১০০ রোগী

থানচিতে বিজিবির অভিযানে জেএসএস সদস্য আটক

নাইক্ষ্যংছড়িতে পাচারের সময় ১০ বার্মিজ গরু জব্দ

“রেংমিটচ্য” ভাষায় কথা বলা ৬ বক্তার একজন প্রয়াত,অসুস্থ ২

বান্দরবানের রুমায় পাইন্দু খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

১০

দায়িত্ব ছাড়তে বিলম্ব, সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পরাক্রম চাকমা

১১

১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ

১২

যোগাযোগ ও উন্নয়নে পিছিয়ে বান্দরবানের পার্শ্ববর্তী চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি

১৩

‎বদলি আদেশ জারির পরও দায়িত্ব ছাড়েননি নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা

১৪

চকরিয়ায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিজিবির মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা স্বরাষ্ট্রমন্ত্রীর

১৫

রুমার দুর্গম এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

১৬

আলীকদমে ত্রাণ নিতে আসা ১ হাজার পরিবারকে পরিবহন সুবিধাও দিলো খুইল্যা মিয়া ফাউন্ডেশন

১৭

শনিবার খুলছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট, নিম্নাঞ্চলে সতর্কতা জারি

১৮

বিনামূল্য চক্ষু শিবির থেকে বাছাইকৃত ১০০ রোগীকে ২০ জুলাই পাঠানো হবে চট্টগ্রামে

১৯

রাঙামাটিতে ‘জুলাই শহীদ দিবস’ অনুষ্ঠানে এমপি দীপেন দেওয়ান

২০
error: Content is protected !!