Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

বান্দরবান সফরে নাহিদ ইসলাম, জনমনে কৌতুহল সৃষ্টি

সুফল চাকমা
আপডেট : March 25, 2026
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ সম্প্রতি বান্দরবান সফর করলেন জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) আহব্বায়ক ও বিরোধী দলীয় চীফ হুইফ নাহিদ ইসলাম।এনিয়ে জনমনে নানা কৌতুহলের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে আলীকদম উপজেলার পানবাজার খাদ্য গুদাম এলাকায় দলীয় নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাত শেষে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি।

স্থানীয় সুত্রে জানা যায়, নাহিদ ইসলাম রবিবার ২২ মার্চ পারিবারিক সফরে বান্দরবান আসেন তিনি। সেদিন রাতে জেলায় জামাত ও এনসিপি নেতৃবৃন্দের সাথে জেলা সার্কিট হাউজের হলরুমে মতবিনিময় করেন। তার পরের দিন থানচি উপজেলা গিয়ে তমাতুঙ্গী রিসোর্টে রাত্রিযাপন করেন ২৪মার্চ সকালে আলীকদম হয়ে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি।

আলীকদম উপজেলা সংবাদ কর্মীদের তথ্য মতে মঙ্গলবার সকালে উপজেলার পানবাজার খাদ্যগুদাম সংলগ্ন এলাকায় বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম,চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম শাহ সুজাউদ্দীনসহ নেতাকর্মীরা উপজেলা এনসিপি নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এর আগে এর আগে গত ২২ফেব্রুয়ারী কুমিল্লা -৪(দেবীদ্বার) আসনের সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্যসংগঠক হাসনাত আব্দুল্লাহ বান্দরবানের লামা ও আলীকদম উপজেলা ভ্রমণ করেন।

একমাসের মধ্যে এনসিপি’র শীর্ষস্থানীয় দুই নেতার আকষ্মিক বান্দরবান -আলিকদম ভ্রমণে জনমনে নানা কৌতহল সৃষ্টি হয়েছে।

এনসিপি’র চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম শাহ সুজাউদ্দীন বলেন, বিরোধীদলীয় চীফ হুইফ নাহিদ ইসলাম পারিবারিক সফরে বান্দবানে এসেছিলেন এবং আজ কক্সবাজার গেছেন বলে জানান তিনি।

আরো পড়ুন→নাইক্ষ্যংছড়িতে জামায়াতের মতবিনিময় সভায় প্রফেসর মিয়া গোলাম পরওয়ার