নিজস্ব প্রতিবেদক
১৯ মার্চ ২০২৬, ২:৪২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫৫ জন

বান্দরবানে ‘ফারুক কোচিং হোম’–এর এক যুগ পূর্তি উদযাপন

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ ‘ফারুক কোচিং হোম’–এর এক যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত হাতের লেখা প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মাননা জানাতে এক বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কোচিং হোমের শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, বান্দরবান পার্বত্য জেলা শাখার আমীর ও বিশিষ্ট লেখক-কলামিস্ট ‘এস. এম. আব্দুচ ছালাম আজাদ’। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কর্ণেল অলি আহমেদ বীর বিক্রম কলেজ-এর অধ্যাপক ‘গোলাম মোস্তফা তাজ’ এবং আল ফারুক ইনস্টিটিউট বান্দরবান-এর অধ্যক্ষ ‘আমিন উল্লাহ’।

অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে মানব জীবনে সুশিক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং কর্মক্ষেত্র ও ব্যক্তিগত জীবনে সুন্দর হাতের লেখার প্রয়োজনীয়তা সম্পর্কে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন। তাঁরা বলেন, একটি শিক্ষিত ও সচেতন প্রজন্ম গঠনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বক্তারা আরও উল্লেখ করেন, ‘ফারুক কোচিং হোম’ একটি সামাজিক সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে ইতোমধ্যে এলাকায় বিশেষ সুনাম অর্জন করেছে এবং বান্দরবানের শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। অভিভাবক ও শিক্ষার্থীদের কাছে এটি আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শেষাংশে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এ সময় কোচিং হোমের স্বত্বাধিকারী ও বিশিষ্ট লেখক ‘গোলাম ফারুক’ গত এক যুগে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম ও সাফল্যের চিত্র তুলে ধরেন। পাশাপাশি, অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক,ছাত্রছাত্রী এবং অতিথিবৃন্দকে মূল্যবান সময় দিয়ে অনুষ্ঠানকে সফল করার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানান তিনি।

আরো পড়ুন→টংকাবতী রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে বন বিভাগের ধারাবাহিক সফল অভিযান

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!