Khaled Mahabub Khan Arafat
৪ মার্চ ২০২৬, ৫:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০৬৫ জন

ঈদে বেবি ফ্যাশনে নতুন মাত্রা: ‘ডিয়ার প্রিয়তা’র রম্পার সেটে ব্যাপক সাড়া

Copy Link

আসন্ন ঈদকে সামনে রেখে শিশুদের জন্য বিশেষ বেবি রম্পার সেট বাজারে এনেছে দেশের উদীয়মান লাইফস্টাইল ব্র্যান্ড Dear Priyota। নান্দনিক ডিজাইন, কোমল কাপড় এবং আরামদায়ক ফিটিংয়ের সমন্বয়ে তৈরি এই কালেকশন ইতোমধ্যেই অভিভাবকদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। বাজারে আনুষ্ঠানিকভাবে আসার আগেই দুইটি স্টাইলের জন্য উল্লেখযোগ্য প্রি-অর্ডার ও চাহিদা তৈরি হওয়ায় ব্র্যান্ডটির প্রতি ক্রেতাদের আস্থা আরও দৃঢ় হয়েছে।

ব্র্যান্ডটির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর জনাব শাহ মো: জুবায়রুল হক বলেন, “আমরা সবসময় চাই শিশুদের জন্য এমন পোশাক তৈরি করতে, যা হবে একই সঙ্গে আরামদায়ক, নিরাপদ ও নান্দনিক। ঈদকে ঘিরে আমাদের এই রম্পার সেটগুলো সেই লক্ষ্য থেকেই ডিজাইন করা হয়েছে। ভবিষ্যতে বেবি লাইনে আরও ভিন্নধর্মী ও সৃজনশীল ডিজাইন আনার পরিকল্পনা রয়েছে।”

তিনি আরও জানান, প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক বাজারে প্রবেশের লক্ষ্যে কাজ করছে। “আমরা আমাদের সিইও ও চেয়ারম্যান জনাব সাজ্জাদুল ইসলামের দিকনির্দেশনায় মিডল ইস্ট মার্কেটে প্রবেশের প্রস্তুতি নিচ্ছি। তবে বর্তমান মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বেগ প্রকাশ করছি। তারপরও আমরা আশাবাদী, সঠিক কৌশল ও মানসম্পন্ন পণ্য দিয়ে আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান তৈরি করতে পারব।”

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, Dear Priyota শুরু থেকেই মান ও আবেগের সমন্বয়ে ব্র্যান্ড ভ্যালু তৈরি করার চেষ্টা করছে। শিশুদের জন্য নিরাপদ ফেব্রিক, স্কিন-ফ্রেন্ডলি উপাদান এবং ট্রেন্ডি ডিজাইনের মাধ্যমে ব্র্যান্ডটি অভিভাবকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। ঈদ কালেকশনের দুইটি স্টাইল বাজারে আসার আগেই “হিউজ সেল” ও অগ্রিম বুকিং পাওয়া প্রতিষ্ঠানটির জন্য একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

এছাড়া ভবিষ্যতে পুরুষদের পোশাকের জন্য আলাদা একটি ব্র্যান্ড চালুর পরিকল্পনার কথাও জানান সংশ্লিষ্টরা। নতুন এই প্রকল্পের মাধ্যমে প্রতিষ্ঠানটি তাদের পণ্য বৈচিত্র্য বাড়াতে এবং বৃহত্তর ক্রেতা শ্রেণির কাছে পৌঁছাতে চায়।

ব্র্যান্ডটির কর্ণধার সাজ্জাদুল ইসলাম বলেন, “আমাদের লক্ষ্য শুধু একটি পণ্য বিক্রি করা নয়; আমরা একটি অনুভূতি তৈরি করতে চাই। প্রতিটি শিশুর হাসি আমাদের অনুপ্রেরণা। দেশীয় বাজারে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আন্তর্জাতিক বাজারেও আমরা বাংলাদেশি ব্র্যান্ড হিসেবে গর্বের সঙ্গে প্রতিনিধিত্ব করতে চাই।”

ঈদকে ঘিরে Dear Priyota-এর এই নতুন উদ্যোগ ইতোমধ্যেই ফ্যাশন সচেতন অভিভাবকদের নজর কাড়ছে। মান, সৃজনশীলতা ও ভবিষ্যৎ পরিকল্পনার সমন্বয়ে ব্র্যান্ডটি শিশু ফ্যাশন সেগমেন্টে একটি শক্ত অবস্থান গড়ে তুলবে—এমন প্রত্যাশাই করছেন সংশ্লিষ্টরা।

আরো পড়ুন→বিশুদ্ধ পানির তীব্র সংকটে দিন পার করছে দুর্গম কুরুকপাতার প্রেন্নই শিক্ষালয়ের শিক্ষার্থীরা

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়িতে আশ্রিত ঘরে আগুন দিয়ে জমি দখলের পাঁয়তারা

রুমায় জেলা পরিষদের সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ

বান্দরবানের বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ফুটবলার নজরুল ইসলাম বাদশার মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং-এর গভীর শোক

পাহাড়ের বুক জুড়ে কুয়াশার ছায়া

পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান

ফের বাড়ল জ্বালানি তেলের দাম, বাড়ছে জীবনযাত্রার ব্যয়

রাঙ্গামাটিতে পর্যটকবাহী নৌকা ডুবে নিখোঁজ–১

বান্দরবানে নির্বাকসহ ৭ ব্যান্ডের পরিবেশনায় জমজমাট ‘ব্যান্ড উৎসব ২০২৬’

বিলীন সবুজ,রক্তাক্ত বুক

আজন্ম পাপের উপাখ্যান

১০

রাঙ্গামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে সাফল্য অর্জন, ডিবি টিমকে অর্থ পুরস্কার প্রদান

১১

রাউজানে গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত রাঙ্গামাটির ভবঘুরে রুমু

১২

বান্দরবানে বেড়েই চলেছে রোহিঙ্গাদের অবৈধ বিস্তার

১৩

রাঙ্গামাটিতে পিসিসিপি’র উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

১৪

থানচিতে শিশু ধর্ষণের প্রতিবাদ, ধর্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ‌

১৫

অনুসন্ধানী সাংবাদিকতার আপোসহীন কণ্ঠস্বর হায়দার আলী

১৬

সন্ত্রাসীদের দুঃসাহস: জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা, রাতভর তুমুল সংঘর্ষ

১৭

ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে বান্দরবানে মানববন্ধন

১৮

ঢাকা উত্তর মহানগর যুবদলের সভাপতি পদে আলোচনায় কে এই রাকিবুল বাশার বনি

১৯

বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

২০
error: Content is protected !!