নিজস্ব প্রতিবেদক
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮২ জন

টংকাবতী রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে অভিযান: জ্বালানি কাঠবোঝাই ট্রাক জব্দ

Copy Link

বান্দরবান সদর উপজেলার সদর বন রেঞ্জাধীন সুয়ালক ইউনিয়নের কদুখোলা এলাকা থেকে অবৈধভাবে পাচার হওয়া বিভিন্ন প্রজাতির বিপুল পরিমাণ জ্বালানি কাঠসহ একটি ট্রাক জব্দ করেছে বন বিভাগ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে টংকাবতী বন রেঞ্জ কর্মকর্তা মোঃ রাফি-উদ-দৌলা সরদার–এর নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে ট্রাকটি জব্দ করা হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘ সময় নজরদারি চালিয়ে পাহাড়ি সড়ক ব্যবহার করে গভীর রাতে কাঠ পাচারের সময় ট্রাকটি আটক করা হয়। অভিযানে প্রায় ৫৫০ ঘনফুট বিভিন্ন প্রজাতির জ্বালানি কাঠ জব্দ করা হয়েছে।

এ বিষয়ে রেঞ্জ কর্মকর্তা মোঃ রাফি-উদ-দৌলা সরদার বলেন, “বিভাগীয় বন কর্মকর্তা তৌফিকুল ইসলাম স্যারের নির্দেশনায় আমরা দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছি। বনজ সম্পদ রক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। কৌশল অবলম্বন করে ট্রাকটি পালানোর চেষ্টা করা হলেও আমাদের নজরদারি এড়াতে পারেনি পাচারকারীরা।”

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি অবৈধ কাঠ পাচার চক্র সক্রিয় ছিল। তাদের গতিবিধি পর্যবেক্ষণ করেই পরিকল্পিতভাবে অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত ট্রাকের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি কাঠ পাচার চক্রের সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে বলে বন বিভাগ সূত্রে জানানো হয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বান্দরবান জেলায় অবৈধ বনজ সম্পদ পাচার রোধে বন বিভাগ ধারাবাহিকভাবে অভিযান জোরদার করেছে। টংকাবতী রেঞ্জ কর্মকর্তা মোঃ রাফি-উদ-দৌলা সরদারের নেতৃত্বে পরিচালিত একাধিক সফল অভিযানে বন ধ্বংসকারী চক্র এখন চাপে রয়েছে।

আরো পড়ুন→থানচিতে যৌথ বাহিনীর অভিযানে ৪৩ একর পপি ক্ষেত ধ্বংস

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!