নিজস্ব প্রতিবেদক
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ৪:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯৭ জন

ভোটাধিকার ফিরে পেয়ে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহন করেছে জনগণ: জেরী

Copy Link

বহুবছর পর ভোটাধিকার প্রয়োগে সুযোগ পেয়ে বান্দরবানের মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশ নিয়েছে বলে মন্তব্য করেছেন ৩০০নং বান্দরবান আসনের নবনির্বাচিত এমপি- সাচিংপ্রু জেরী। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায় বান্দরবান সদরের রাজারমাঠস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।

তিনি বলেন, দীর্ঘ বহু বছর এ অঞ্চলের মানুষ ভোট প্রয়োগ করতে পারে নাই। এবারের জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন এবং বিপুল ভোটে আমাকে জয়যুক্ত করেছেন। এ বিজয় আমার একার নয়, এটি বান্দরবানের সর্বস্তরের জনগণের বিজয়।” তিনি আরও বলেন, বান্দরবান একটি পিছিয়ে পড়া জেলা। এখানকার অবহেলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন নিশ্চিত করাই হবে তার প্রধান অগ্রাধিকার। পাহাড় ও সমতলের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রেখে সমন্বিত উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

নবনির্বাচিত এ সংসদ সদস্য জানান, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থান সৃষ্টির দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বিশেষ করে দুর্গম এলাকার মানুষের জন্য অবকাঠামোগত উন্নয়ন এবং মৌলিক সেবার সম্প্রসারণে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

উল্লেখ্য, এবারের নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পর গণনায় ১ লক্ষ ৪১ হাজার ৪৫৫ ভোটের বিপুল ব্যবধানে জয়লাভ করেন বিএনপি প্রার্থী সাচিংপ্রু জেরী। তার নিকটতম প্রতিদ্বন্ধী এনসিপির প্রার্থী আবুসাইদ মোঃ সুজা উদ্দীন পেয়েছেন ২৬ হাজার ১৬২ ভোট।

আরো পড়ুন→পার্বত্য তিন আসনসহ মোট সাত আসনে জয় পেয়েছে ‘না’ ভোট

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!