নিজস্ব প্রতিবেদক
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৬:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২০০ জন

তিন দশক পর বান্দরবানে বিএনপির জয়, জয়ের নায়ক সাচিং প্রু জেরী

Copy Link
{"remix_data":[],"source_tags":[],"total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

দীর্ঘ তিন দশক পর বান্দরবান–৩০০ নং সংসদীয় আসন পুনরুদ্ধার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির প্রার্থী সাবেক সংসদ সদস্য সাচিং প্রু জেরী বিপুল ভোটে বিজয়ী হয়ে আসনটি বিএনপির ঘরে ফিরিয়ে আনেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, তিনি মোট ১ লাখ ৪১ হাজার ৪৫৫ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট সমর্থিত এনসিপি প্রার্থী আবু সাঈদ মো. সুজা উদ্দিন পান ২৬ হাজার ১৬২ ভোট। ফলে প্রায় ১ লাখ ১৫ হাজার ২৯৩ ভোটের ব্যবধানে বিজয় নিশ্চিত করেন সাচিং প্রু জেরী।

এ আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টি মনোনীত আবু জাফর মোহাম্মদ ওয়ালী উল্লাহ পান ২ হাজার ৪৩৫ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত আবুল কালাম আজাদ পান ৪ হাজার ৭১৮ ভোট।

ঐতিহাসিকভাবে বান্দরবান–৩০০ আসনটি বিএনপির জন্য গুরুত্বপূর্ণ হলেও গত তিন দশক ধরে দলটি এখানে বিজয় থেকে বঞ্চিত ছিল। এর আগে ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে একই প্রার্থী সাচিং প্রু জেরী বিএনপির মনোনয়নে বিজয়ী হয়েছিলেন। পরবর্তীতে রাজনৈতিক অস্থিরতা, নির্বাচন বর্জন এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পুনর্নির্বাচনের প্রেক্ষাপটে আসনটি হাতছাড়া হয় বিএনপির।

২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জাতীয়ভাবে ক্ষমতায় এলেও বান্দরবান আসনে জয়ী হন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর বাহাদুর। এরপর দলীয় কোন্দল, রাজনৈতিক প্রতিযোগিতা এবং নির্বাচনী অনিয়মের অভিযোগসহ নানা কারণে আসনটি দীর্ঘদিন বিএনপির বাইরে থাকে।

২০১৮ সালের নির্বাচনে সাচিং প্রু জেরী পুনরায় প্রার্থী হলেও পরাজিত হন। তবে সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তন, সংগঠনগত ঐক্য এবং স্থানীয় ভোটারদের সমর্থনের কারণে এবারের নির্বাচনে বিএনপি শক্ত অবস্থান গড়ে তুলতে সক্ষম হয় বলে দলীয় নেতারা দাবি করেছেন।

স্থানীয় পর্যবেক্ষকদের মতে, দীর্ঘদিন পর এই বিজয় বান্দরবানের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে এবং পাহাড়ি অঞ্চলের মানুষের কল্যাণে কাজ করবেন সাচিং প্রু জেরী।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!