নিজস্ব প্রতিবেদক
৩১ জানুয়ারি ২০২৬, ১:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৬ জন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩৮ বিজিবি’র আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং

Copy Link

থানচি প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বান্দরবানের থানচিতে বলিপাড়া জোন (৩৮ বিজিবি)-এর উদ্যোগে এক আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে সদর ব্যাটালিয়ান গণসংযোগ হলে প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন, বলিপাড়া জোন (৩৮ বিজিবি)-এর অধিনায়ক ও পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ইয়াসির আরাফাত হোসেন, বিপিএমএস, পদাতিক। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী পরিচালক মেজর মোঃ জাকির হোসেন, মেডিকেল অফিসার মেজর তাবেঈন ইয়াসিয়াজ ভূঁইয়া, অনারি উপ-পরিচালক মোঃ মীর জুলহাস, প্রধান সহকারী আহসান হাবীবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অধিনায়ক তার বক্তব্যে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩৮ বিজিবির ওপর অর্পিত দায়িত্ব পালনে ইউনিট সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, নির্বাচন কমিশন এবং বিজিবি সদর দপ্তরের সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, ভোটাররা যেন নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—সে লক্ষ্য সামনে রেখে ৩৮ বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে। নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল ইয়াসির আরাফাত হোসেন আরো জানান, আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ থেকে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩৮ বিজিবি পূর্ণমাত্রায় মোতায়েন থাকবে। ঝুঁকি বিবেচনায় মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করা হবে এবং নির্বাচন সংশ্লিষ্ট সকল কার্যক্রম সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে বাস্তবায়ন করা হবে। উল্লেখ্য, বান্দরবানের ৪৬ কিলোমিটার সীমান্তকে সম্পূর্ণ সুরক্ষিত রেখেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান সদর ও থানচি উপজেলায় ০৯ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। নির্বাচনকালীন যেকোনো জরুরী পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সদর দপ্তরের রেপিড আ্যকশান টিম (RAT) এবং বিজিবির হেলিকপ্টারসহ কুইক রেস্পন্স ফোর্স (QRF) সর্বদা প্রস্তুত থাকবে, যারা মূহুর্তেই মধ্যেই ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম।

তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকার, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!