নিজস্ব প্রতিবেদক
২১ জানুয়ারি ২০২৬, ১১:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০৮৮ জন

নাইক্ষ্যংছড়িতে শহীদ জিয়ার জন্মদিন উপলক্ষে ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপলক্ষে এবং আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) বিকাল আনুমানিক ৩টার দিকে ঘুমধুম ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঘুমধুম ইউনিয়ন ছাত্রদল নেতা খাইরুল আমিন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ইউনিয়ন ছাত্রদল নেতা মো. নয়ন ও সাদেক হোসেন ইফতি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি কামাল উদ্দিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মামুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিরুল কবির রাকিব এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে কামাল উদ্দিন বলেন,শহীদ জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। তার আদর্শ আজও দেশের তরুণ সমাজের জন্য পথপ্রদর্শক। ছাত্রদলকে সেই আদর্শ বুকে ধারণ করে দেশ ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

প্রধান বক্তা মামুনুর রশিদ বলেন, “দেশের বর্তমান সংকটময় সময়ে শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে ছাত্রদলকে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রুহের মাগফিরাত কামনায় আমাদের সকলকে দোয়ার পাশাপাশি আন্দোলন-সংগ্রামে প্রস্তুত থাকতে হবে।”

বিশেষ অতিথি আমিরুল কবির রাকিব বলেন, “ছাত্রদল সবসময় অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন থেকেছে। আগামীতেও গণতন্ত্র পুনরুদ্ধারে যুব ও ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”

এসময় আরও উপস্থিত ছিলেন ঘুমধুম ইউনিয়ন বিএনপি নেতা হায়দার আলি কোম্পানি, মুজিব,শাহজালাল, সিরাজ, রুবেল, খাইরুল, সাইফুদ্দিন, ছাত্রদল নেতা মাঈন উদ্দীন, ইমরানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানের শেষপর্বে নুরুল আমিন ফারুখীর দোয়া পরিচালনার মাধ্যমে দোয়া মাহফিলের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক আদিবাসী দিবসে সাংবিধানিক স্বীকৃতি ও শান্তি চুক্তি বাস্তবায়নের দাবি

বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে আন্তজার্তিক আদিবাসী দিবস পালিত

শিকড় ও স্বকীয়তার উদযাপনে বিশ্ব আদিবাসী দিবস অস্তিত্ব রক্ষার অঙ্গীকার

কে এস মং–এর উদ্যোগে ৫০ রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্যে চট্টগ্রামে প্রেরণ

লামায় বর্ষাতেও থেমে নেই পাহাড় কাটা, মাটি যাচ্ছে ইটভাটায়

সনদ থাকতেও রাষ্ট্রীয় কোনো সুবিধা পাননি বান্দরবানের বীর মুক্তিযোদ্ধা ছমদ আলী

মুক্তির কেতন: বেলুস্তানের ডাক

জামছড়ির প্রবীণ ব্যক্তি রেদাকসে মারমার মৃত্যুতে কে এস মং-এর গভীর শোক

হিল সার্ভিস রাঙ্গামাটির সপ্তম বর্ষপূর্তি উদযাপন ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়িতে বহুমুখী দুর্যোগ ব্যবস্থাপনা ও আগাম প্রস্তুতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১০

রুমায় জেলা প্রশাসনের অক্সিজেন সিলিন্ডার ও চিকিৎসা সামগ্রী বিতরণ

১১

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাঙচুর হওয়া ভাস্কর্য পরিদর্শনে নাগরিক সমাজ

১২

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ২ কোটি ৭০ লাখ টাকার বার্মিজ ইয়াবা উদ্ধার

১৩

বান্দরবানে অ্যাপেক্স ক্লাব অব নীলাচলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

১৪

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় রাঙ্গামাটিতে ১১ দলীয় ঐক্যজোটের মিছিল ও সমাবেশ

১৫

লামার ফাইতংয়ে ভূমি জালিয়াতির অভিযোগ

১৬

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদের প্রতি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের শ্রদ্ধাঞ্জলি

১৭

নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালিত

১৮

লামায় সংস্কারের চার মাসের মাথায় আবারও সেতু ধস

১৯

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন এমপি দীপেন দেওয়ান

২০
error: Content is protected !!