নিজস্ব প্রতিবেদক
২১ জানুয়ারি ২০২৬, ৮:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯১ জন

রুমা ৯ বিজিবির উদ্যোগে পাহাড়ে শীতবস্ত্র বিতরণ

Copy Link

রুমা প্রতিনিধিঃ বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি)-এর ব্যবস্থাপনায় আজ বুধবার (২১ জানুয়ারি) দুপুরে বড়থলি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে দুঃস্থ পাহাড়ি শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বিজিবির দিকনির্দেশনায় রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার তালাংহুবপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ত্রিপুরা পাড়া, মারমা পাড়া ও সালছড়া পাড়ার শীতার্ত মানুষের মাঝে মোট ১২০টি শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

এ সময় রুমা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাসান শাহরিয়ার বলেন, বাংলাদেশ বর্ডার গার্ড শুধু সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার কাজেই সীমাবদ্ধ নয়; বরং সীমান্তবর্তী জনগণের জীবনমান উন্নয়ন ও মানবিক সহায়তায় বিজিবি সবসময় পাশে রয়েছে।

তিনি আরও বলেন, এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক সুসম্পর্ক, শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের বন্ধনকে আরও সুদৃঢ় করবে। ভবিষ্যতেও রুমা ব্যাটালিয়নের পক্ষ থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আরো পড়ুন→নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩৪ বিজিবির অভিযানে চোলাই মদসহ আটক–১

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!