নিজস্ব প্রতিবেদক
২০ জানুয়ারি ২০২৬, ৬:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮৪ জন

বান্দরবানে ভূমি ও নাগরিক অধিকার রক্ষার দাবিতে মানববন্ধন

Copy Link

বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবান পার্বত্য চট্টগ্রামে ভূমি ব্যবস্থাপনার বৈষম্য নিরসন, নাগরিক অধিকার সুরক্ষা ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে বান্দরবানে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিটে বান্দরবান মুক্ত মঞ্চের সামনে আয়োজিত এ মানববন্ধনে ব্যানারে উত্থাপিত বিভিন্ন দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল— বাজারমূল্যে বাস্তবসম্মত নীতিমালা প্রণয়ন, দীর্ঘদিন ঝুলে থাকা ভূমি ও বসতভিটার মামলা দ্রুত নিষ্পত্তি, জমি ক্রয়-বিক্রয় ও নামজারির ক্ষেত্রে তিন দফা এনওসি প্রথা বাতিল, ৬১ জেলার ন্যায় পার্বত্য চট্টগ্রামে ভূমি ব্যবস্থাপনা ও রেজিস্ট্রেশন ব্যবস্থা চালু, ভূমি ক্রয়-বিক্রয়ে হয়রানি বন্ধ, প্রতিটি উপজেলায় পূর্ণাঙ্গ ভূমি অফিস স্থাপন, ভূমি দখল ও খাজনা পরিশোধে সহজ সুযোগ সৃষ্টি এবং জনগণের মতামতের ভিত্তিতে রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ।

মানববন্ধনে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে ভূমি সংক্রান্ত জটিলতা ও প্রশাসনিক বৈষম্যের কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। এসব অনিয়ম ও হয়রানি বন্ধে দ্রুত কার্যকর ও স্থায়ী সমাধান প্রয়োজন বলে তারা দাবি জানান।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম পরিষদের সভাপতি কাজী মুজিবুর রহমান। এসময় নাগরিক পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও কয়েকশো নেতা-কর্মী কর্মসূচিতে অংশ নেন।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি বাস্তবায়নে সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ না করলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

আরো পড়ুন→থানচিতে যৌথ অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!