নিজস্ব প্রতিবেদক
৪ জানুয়ারি ২০২৬, ১২:১২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯৪ জন

নাইক্ষ্যংছড়িতে বন্য হাতির আক্রমণে টিউবওয়েল মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে বন্য হাতির আক্রমণে আব্দুস সালাম (৩০) নামে এক টিউবওয়েল মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে উপজেলার বাইশারী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের লম্বাবিল তিতারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম স্থানীয়ভাবে পরিচিত একজন টিউবওয়েল মিস্ত্রি ছিলেন। তিনি তিন সন্তানের জনক।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে হঠাৎ একটি বন্য হাতি লোকালয়ে ঢুকে পড়ে। হাতিটি দেখতে স্থানীয় লোকজন বের হয়ে এলে একপর্যায়ে কুকুরের ডাকে বিরক্ত হয়ে বন্য হাতিটি উল্টো ধাওয়া শুরু করে। এ সময় দৌড়ে পালানোর সময় আব্দুস সালাম মাটিতে পড়ে গেলে হাতিটি তাকে পদপৃষ্ঠ করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের বাবা আব্দুস ছাত্তার জানান,“আমার ছেলের তিনটি ছোট সন্তান রয়েছে। হঠাৎ এমন দুর্ঘটনায় আমরা পুরো পরিবার দিশেহারা হয়ে পড়েছি। সরকারের কাছে ও সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতার আবেদন জানাই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বন্য হাতির আক্রমণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা বলেন,“এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে এ ঘটনার পর থেকে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা বন্য হাতির উপদ্রব থেকে রক্ষা পেতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

আরো পড়ুন→নানান কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!