নিজস্ব প্রতিবেদক
২২ ডিসেম্বর ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯৭ জন

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিপুল পরিমাণ অবৈধ কাঠসহ পিকআপ জব্দ

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (৩৪ বিজিবি) এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ ও একটি পিকআপ (ডাম্পার) জব্দ করা হয়েছে। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্রে জানা যায়, রবিবার (২১ ডিসেম্বর) রাত আনুমানিক ২টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ মংজয়পাড়া বিওপি’র একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার-৪২ থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নাইক্ষ্যংছড়ি উপজেলার পাতাবাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১২৮ দশমিক ১০ সিএফটি (৪৮ পিস) গর্জন কাঠ, ১ দশমিক ৯০ সিএফটি (২ পিস) আকাশমনি কাঠসহ একটি পিকআপ (ডাম্পার) জব্দ করতে সক্ষম হয় বিজিবি। ধারণা করা হচ্ছে, সীমান্ত এলাকা ব্যবহার করে অবৈধভাবে কাঠ পাচারের উদ্দেশ্যে এসব কাঠ পরিবহন করা হচ্ছিল।

এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালানসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, জব্দকৃত অবৈধ কাঠ ও পিকআপটি প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রেজু বিট, নাইক্ষ্যংছড়ি রেঞ্জের আওতাধীন লামা বনবিভাগ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা জোরদারের পাশাপাশি মাদক, কাঠ পাচার ও অন্যান্য চোরাচালান দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এসব অভিযানের ফলে সীমান্ত এলাকায় অপরাধ প্রবণতা কমার পাশাপাশি স্থানীয় জনগণের মধ্যে আস্থা ও স্বস্তি ফিরে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরো পড়ুন→বড়দিন উপলক্ষ্যে খ্রিস্টান ধর্মালম্বীদের পাশে বান্দরবান সেনা জোন

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!