নিজস্ব প্রতিবেদক
৯ ডিসেম্বর ২০২৫, ২:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮৭ জন

প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে বান্দরবানে বিএনকেএসের কর্মশালা

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ খ্রিষ্টান ব্লাইন্ড মিশন (সিবিএম) গ্লোবাল বাংলাদেশ-এর সহযোগিতায় স্থানীয় এনজিও বিএনকেএস-এর উদ্যোগে একটি প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে বান্দরবান সদর উপজেলা পরিষদের হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।

প্রকল্প কো-অর্ডিনেটর অং অং থোয়াইয়ের উপস্থাপনায় এবং নারী যোগাযোগ কেন্দ্র (এনজেকে)-এর আহ্বায়ক নেমকিম বম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মিল্টন মুহুরী।

কর্মশালায় প্রকল্প সম্পর্কে বিস্তারিত উপস্থাপনা করেন বিএনকেএস-এর উপ-নির্বাহী পরিচালক উবানু মারমা। তিনি জানান, বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের নিয়ে কাজ করার লক্ষ্যে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত প্রাথমিক কার্যক্রম পরিচালনার পর আগামী জানুয়ারি থেকে বান্দরবান জেলার সাতটি উপজেলায় বৃহৎ পরিসরে প্রকল্পের কাজ শুরু হবে।

তিনি আরও জানান, ২০২২ সালের জনশুমারি অনুযায়ী বান্দরবান জেলার ওই সাত উপজেলায় ৭ হাজার ৬৭৫ জন বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ রয়েছেন। তাদের অধিকার, সচেতনতা বৃদ্ধি এবং সমাজে তাদের বিরুদ্ধে প্রচলিত নেতিবাচক ধারণা দূর করতে জনমত গড়ে তোলাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য।

প্রধান অতিথির বক্তব্যে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মিল্টন মুহুরী বলেন, “নিজেকে নিজে প্রতিবন্ধী ঘোষণা করলেই হবে না, ২০১৩ সালের প্রতিবন্ধী ব্যক্তি অধিকার ও সুরক্ষা আইনের সংজ্ঞা অনুযায়ী প্রতিবন্ধিতা নির্ধারিত হতে হবে।”

তিনি আরও বলেন, “কার কী ধরনের প্রয়োজন এবং কীভাবে সহযোগিতা করলে তারা উপকৃত হবেন—এ বিষয়গুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক প্রতিবন্ধী ব্যক্তি বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে আজ বিভিন্ন সেক্টরে সফলভাবে কাজ করছেন। সমাজসেবা অধিদপ্তর থেকে ৫ শতাংশ সুদে ঋণ গ্রহণের সুযোগ রয়েছে। ঋণ পরিশোধ করলে পুনরায় ঋণ নেওয়ার সুযোগও আছে।” তিনি জানান, সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বদ্ধপরিকর।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা সমাজ সেবা অফিসার সত্যজিৎ মজুমদার, বিএনকেএস-এর উপ-নির্বাহী পরিচালক উবানু মারমা, নারী হেডম্যান সানুচিং মারমা, বিএনকেএস-এর ম্যানেজার ভানমুনসিয়াম বম, প্রকল্প সমন্বয়কারী সিংচং ম্রো, সুগত জীবন চাকমা, বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য এবং প্রকল্পের উপকারভোগীরা।

আরো পড়ুন→আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে বিজয়ী বান্দরবান সরকারি কলেজ

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!