নিজস্ব প্রতিবেদক
৫ ডিসেম্বর ২০২৫, ১০:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৫ জন

ওসি মাসরুরুল হকের বিদায়ে এলাকায় হতাশা ও উদ্বেগ

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসরুরুল হককে রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি থানায় লটারির মাধ্যমে বদলির খবরে নাইক্ষ্যংছড়ি উপজেলায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

দায়িত্বশীল ও দক্ষ এই পুলিশ কর্মকর্তার বদলিতে স্থানীয়দের মধ্যে হতাশা প্রকাশ পেয়েছে। অনেকেই ভালো কাজ করা একজন ওসির অভাব অনুভব করার পাশাপাশি ভবিষ্যতের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

স্থানীয় জনসাধারণের ভাষ্যমতে, ওসি মাসরুরুল হক দায়িত্ব গ্রহণের পর থেকে নাইক্ষ্যংছড়ি থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল তুলনামূলকভাবে স্থিতিশীল। মাদক,চোরাচালান ও বিভিন্ন অপরাধ দমনে তিনি ছিলেন কঠোর ও আপসহীন। তাঁর নেতৃত্বে পুলিশের তৎপরতার ফলে অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক পরিবর্তন আসে বলে দাবি করেন সচেতন নাগরিকরা।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল ৩টায় নাইক্ষ্যংছড়ি থানার হলরুমে ওসি মাসরুরুল হকের বিদায় উপলক্ষে এক আনুষ্ঠানিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বান্দরবান জেলা বিএনপির সদস্য ও নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আলম কোম্পানি, সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা অধ্যাপক তোফায়েল আহমেদ, নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য আরিফ উল্লাহ ছুট্রু, বাংলাদেশের জামায়াতে ইসলামী নাইইক্ষ্যংছড়ি উপজেলার আমীর আবু নাছের, নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল কাসেম, বান্দরবান জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন বাহাদুর, নাইক্ষ্যংছড়ি পেশাজীবি সংগঠনের সভাপতি হাফেজ আবু সুলতান, নাইক্ষ্যংছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা বশির আহমেদ নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল,‌ নাইক্ষ্যংছড়ি থানার পরিদর্শক ওসি তদন্ত একরামুল্লাহ, সেকেন্ড অফিসার মনসুর হোসেন মানিক, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা ওসি মাসরুরুল হকের সততা, পেশাদারিত্ব ও মানুষের প্রতি আন্তরিকতার প্রশংসা করেন এবং তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন।

বিদায়ী বক্তব্যে ওসি মাসরুরুল হক নাইক্ষ্যংছড়ির মানুষ ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “দায়িত্বকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি। এ কাজে নাইক্ষ্যংছড়ির মানুষের সহযোগিতা ও ভালোবাসা আমি আজীবন স্মরণে রাখব।”

উল্লেখ্য, ওসি মাসরুরুল হকের বদলিকে নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া হিসেবে দেখা হলেও, একজন দক্ষ ও জনপ্রিয় পুলিশ কর্মকর্তার বিদায়ে নাইক্ষ্যংছড়িবাসীর মধ্যে যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হবে না বলে মনে করছেন স্থানীয়রা।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাশনাল রোবোটিক্স প্রতিযোগিতায় অংশ নিতে রাবিপ্রবির টিমকে জেলা পরিষদের আর্থিক সহায়তা

১

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের কোষাধ্যক্ষ হলেন সুফল চাকমা

২

কে এস মং-এর উদ্যোগে ষষ্ঠ দফায় বিনামূল্যে ৫০ রোগীর ছানি অপারেশন সম্পন্ন

৩

বান্দরবানের ভাঙামুড়া পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

৪

বন্ধের পথে রাঙামাটি পৌরবাসীর সমস্যা সমাধানের প্ল্যাটফর্ম ‘বিশুদ্ধ বাতাসের শহর’

৫

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক এস বাসু

৬

বান্দরবানে ক্রীড়া অফিস পরিদর্শন করলেন জেলা পরিষদের সদস্য কাজী নিরুতাজ বেগম

৭

রুমায় শিক্ষকদের পে-স্কেল ফিক্সেশনে টাকা আদায়ের অভিযোগ হিসাবরক্ষকের বিরুদ্ধে

৮

রুমায় গবাদিপশু ও গৃহপালিত পাখি পালনবিষয়ক প্রশিক্ষণ দিল সেনাবাহিনী

৯

বান্দরবান সদরের জামছড়ি পূর্ব তংপ্রু পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

১০

কে এস মং-এর উদ্যোগে আবারো ৫০ রোগীর চক্ষু অপারেশনের জন্য চট্টগ্রামে প্রেরণ

১১

রুমায় হালচাষের পাওয়ার টিলার উল্টে চালক নিহত

১২

সম্প্রীতি বজায় রেখে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড পালনের আহ্বান বৌদ্ধ ভিক্ষুসংঘের

১৩

শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলচেষ্টায় ৩৪ নাগরিকের প্রতিবাদ

১৪

পিসিসিপির রাঙ্গামাটি জেলা আহব্বায়ক কমিটি গঠন

১৫

স্ত্রীর করা মামলায় বান্দরবান এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক আটক

১৬

বান্দরবানে উৎসবমুখর পরিবেশে অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত

১৭

বান্দরবানে করুনাপুর বনবিহারে ২১তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

১৮

রাষ্ট্রপতির সঙ্গে রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

১৯

রুমায় জমি নিয়ে চলা বিরোধ সামাজিক উদ্যোগে অবসান

২০
error: Content is protected !!