নিজস্ব প্রতিবেদক
২ ডিসেম্বর ২০২৫, ৯:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০৩০ জন

পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবিতে নাইক্ষ্যংছড়িতে র‌্যালি–সমাবেশ

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ২৮তম বর্ষপূর্তি উপলক্ষে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টা সময় নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ ধুংরী হেডম্যান পাড়া এলাকা থেকে র‌্যালিটি শুরু হয়ে উপজেলা সদর ও থানার মোড় প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এর পর সেখানে দুপুর ১১টা ৫০ মিনিট থেকে ১টা ১০ মিনিট পর্যন্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালি ও আলোচনা সভার সভাপতিত্ব করেন বাইশারী ইউনিয়ন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) সভাপতি এবং জেএসএস নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাচনী পরিচালনা কমিটির সমন্বয়ক জনাব নিউ হ্লা মং মারমা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিবাসী ফোরামের সভাপতি বুবু রাখাইন। বিশেষ অতিথি ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা জেএসএস সভাপতি মং মং মার্মা, কক্সবাজার আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক মং থোয়াইহ্লা রাখাইন, উপজেলা জেএসএস সাধারণ সম্পাদক সুমেন তঞ্চঙ্গ্যা, সাংগঠনিক সম্পাদক কিরণ তঞ্চঙ্গ্যা, এবং সোনাইছড়ি ইউনিয়ন জেএসএস সভাপতি ও নির্বাচনী সমন্বয়ক মং বাশৈ তঞ্চঙ্গ্যা।

বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত উপজাতি সম্প্রদায়ের মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

র‌্যালি চলাকালে নেতাকর্মীরা “জ্বালো জ্বালো আগান জ্বালো—ভূমি অধিকার দিতে হবে”শান্তিচুক্তি পূর্ণ বাস্তবায়ন চাই”এমন নানা স্লোগান দেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, শান্তিচুক্তির ২৮ বছর পার হলেও এর পূর্ণ বাস্তবায়ন হয়নি। আওয়ামী লীগ বা বিএনপি—কোনো সরকারই আমাদের ন্যায্য অধিকার আদায়ে আন্তরিক ছিল না। নিজেদের অধিকার ফিরে পেতে হলে আমাদের আরও ঐক্যবদ্ধ হতে হবে।

সভাপতি নিউ হ্লা মং মারমা বলেন, পাহাড়ের মানুষ শান্তি চায়, উন্নয়ন চায়। কিন্তু শান্তিচুক্তি বাস্তবায়ন না হওয়ায় বহু সমস্যা এখনো রয়ে গেছে। আমরা শান্তিপূর্ণ উপায়ে আমাদের অধিকার আদায়ের সংগ্রাম অব্যাহত রাখব।

প্রধান অতিথি বুবু রাখাইন বলেন, চুক্তির ধারাগুলো দ্রুত বাস্তবায়ন না হলে পাহাড়ে স্থায়ী শান্তি আসবে না। তাই সরকারের প্রতি আমরা আন্তরিকভাবে চুক্তি পূর্ণ বাস্তবায়নের আহ্বান জানাই।

বক্তারা সবাই পার্বত্য অঞ্চলের জনগণের ঐক্য বজায় রাখতে ও ন্যায়সংগত অধিকার আদায়ে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই র‌্যালি ও আলোচনা সভা শান্তিপূর্ণভাবে শেষ হয়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তির কেতন: বেলুস্তানের ডাক

জামছড়ির প্রবীণ ব্যক্তি রেদাকসে মারমার মৃত্যুতে কে এস মং-এর গভীর শোক

হিল সার্ভিস রাঙ্গামাটির সপ্তম বর্ষপূর্তি উদযাপন ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়িতে বহুমুখী দুর্যোগ ব্যবস্থাপনা ও আগাম প্রস্তুতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রুমায় জেলা প্রশাসনের অক্সিজেন সিলিন্ডার ও চিকিৎসা সামগ্রী বিতরণ

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাঙচুর হওয়া ভাস্কর্য পরিদর্শনে নাগরিক সমাজ

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ২ কোটি ৭০ লাখ টাকার বার্মিজ ইয়াবা উদ্ধার

বান্দরবানে অ্যাপেক্স ক্লাব অব নীলাচলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় রাঙ্গামাটিতে ১১ দলীয় ঐক্যজোটের মিছিল ও সমাবেশ

লামার ফাইতংয়ে ভূমি জালিয়াতির অভিযোগ

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদের প্রতি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের শ্রদ্ধাঞ্জলি

১১

নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালিত

১২

লামায় সংস্কারের চার মাসের মাথায় আবারও সেতু ধস

১৩

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন এমপি দীপেন দেওয়ান

১৪

রামুর কচ্ছপিয়ায় ১১ বিজিবির অভিযানে ইয়াবা ও মদ উদ্ধার আটক–১

১৫

হিমালয়ের চূড়ায় লাল-সবুজের পতাকা ওড়ানোর লক্ষ্যে রাঙামাটির বীর কুমার তঞ্চঙ্গ্যার

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণ করতে হবে: ইউএনও নাইক্ষ্যংছড়ি

১৭

বান্দরবানে বিনামূল্যে চক্ষু সেবার ফলোআপ ক্যাম্প অনুষ্ঠিত

১৮

বান্দরবানে অনলাইন জুয়া ও অপকর্মে জড়িত ছেলেকে ত্যাজ্যপুত্র করলেন বাবা

১৯

বান্দরবানসহ দেশজুড়ে চলছে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপনের প্রস্তুতি

২০
error: Content is protected !!