নিজস্ব প্রতিবেদক
২ ডিসেম্বর ২০২৫, ৯:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০২১ জন

থানচিতে নতুন বাস টার্মিনাল চালু যাত্রীসেবার নতুন সম্ভাবনা

Copy Link

থানচি প্রতিনিধিঃ বান্দরবানের থানচিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে নির্মিত নতুন বাস টার্মিনাল আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। দীর্ঘদিন ধরে উপযুক্ত টার্মিনালের অভাবে এলাকাবাসী ও যাত্রীদের যে ভোগান্তি পোহাতে হচ্ছিল, অবশেষে সেই অপেক্ষার অবসান হয়েছে বলে দাবি করছেন স্থানীয়রা।

সোমবার (০১ ডিসেম্বর) নতুন বাস টার্মিনাল চালু হওয়ায় যাত্রীদের জন্য তৈরি হয়েছে সহজ ও নিরাপদ পরিবহন সুবিধা। আগে যাত্রীদের জন্য ছিলনা ওয়াসরুম, মহিলাদের জন্য বসার জায়গা। যাত্রীদের জন্য ছিল অসুবিধা ও ঝুঁকি। বিশেষ করে বর্ষাকালে সড়কপথে যানবাহন ওঠানামা ছিল আরও দুরূহ।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় তারা অত্যন্ত সন্তুষ্ট। নতুন টার্মিনালে যাত্রীদের জন্য অপেক্ষাগার, টিকিট কাউন্টার, মাতৃদুগ্ধ পান কর্ণার, শৌচাগারসহ মৌলিক সুবিধা রয়েছে। এতে থানচির অভ্যন্তরীণ ও আন্তঃজেলা যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি এসেছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল জানান, উন্নয়ন বোর্ডের মাধ্যমে নির্মিত বাস টার্মিনালটি এলাকাবাসীর ভ্রমণকে আরও স্বাচ্ছন্দ্যময় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পর্যটনসমৃদ্ধ থানচি উপজেলায় পর্যটকদের যাতায়াত সুবিধাও এখন আরও উন্নত হবে।

যাত্রীরা আশা করছেন, নতুন বাস টার্মিনালকে কেন্দ্র করে থানচির পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ও মানোন্নয়ন আরও বৃদ্ধি পাবে। উপজেলা কর্তৃপক্ষ ও পরিবহন মালিক-শ্রমিকরা একযোগে এই সেবা সুষ্ঠুভাবে বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।

আরো পড়ুন→খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বান্দরবানে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ

যোগাযোগ ও উন্নয়নে পিছিয়ে বান্দরবানের পার্শ্ববর্তী চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি

‎বদলি আদেশ জারির পরও দায়িত্ব ছাড়েননি নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা

চকরিয়ায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিজিবির মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা স্বরাষ্ট্রমন্ত্রীর

রুমার দুর্গম এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

আলীকদমে ত্রাণ নিতে আসা ১ হাজার পরিবারকে পরিবহন সুবিধাও দিলো খুইল্যা মিয়া ফাউন্ডেশন

শনিবার খুলছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট, নিম্নাঞ্চলে সতর্কতা জারি

বিনামূল্য চক্ষু শিবির থেকে বাছাইকৃত ১০০ রোগীকে ২০ জুলাই পাঠানো হবে চট্টগ্রামে

রাঙামাটিতে ‘জুলাই শহীদ দিবস’ অনুষ্ঠানে এমপি দীপেন দেওয়ান

নাইক্ষ্যংছড়িতে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১০

আলীকদমে বন্যা দুর্গতদের পাশে দক্ষিণ কোরিয়া প্রবাসী শুভল মনি তঞ্চঙ্গ্যা

১১

আলীকদমের ইউপি চেয়ারম্যানসহ ৪ জনপ্রতিনিধি বরখাস্ত

১২

পাহাড়ি জনগোষ্ঠীর শিক্ষা ও জীবনমান উন্নয়নে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ

১৩

বন্যাকবলিত তারাছা ইউপির তালুকদার পাড়ায় এখনো পৌঁছায়নি সরকারি কোনো সহায়তা

১৪

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের খাদ্য সহায়তা পেল রুমা উপজেলা

১৫

ছবিতে দেখুন বান্দরবানের বন্যা পরবর্তী পরিস্থিতি

১৬

বান্দরবানে মাত্র ৫’শত টাকার জন্য খুন হলেন এক ব্যক্তি

১৭

২০ লাখ ইয়াবাসহ ঘুমধুম সীমান্ত থেকে এক মাদক কারবারি আটক

১৮

নাইক্ষ্যংছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহয়তা দিলো জামায়াত ইসলামী

১৯

থানচিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বিজিবি

২০
error: Content is protected !!