নিজস্ব প্রতিবেদক
২৯ নভেম্বর ২০২৫, ১:২১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪০ জন

বান্দরবানে আরসা কৃতক অপহরণ ও নির্যাতনের শিকার ৩ বয়স্ক নারী

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ মিয়ানমারের রোহিঙ্গ্যা জঙ্গী সংগঠন আরাকান রোহিঙ্গ্যা স্যালভাশন আর্মী (আরসা) কর্তৃক বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু মৌজার গর্জনবনিয়া পাড়ার তিনজন বয়স্ক তঞ্চঙ্গ্যা নারীকে দড়ি বেঁধে ৪ ঘন্টা ধরে আটকে রেখে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে।

আটকের শিকার তঞ্চঙ্গ্যা নারীরা হলেন- ১, অংক্রাচিং তঞ্চঙ্গ্যা (৬০), স্বামী কানু তঞ্চঙ্গ্যা, ২, মালাপু তঞ্চঙ্গ্যা (৪৫), স্বামী বেংগ্যা তঞ্চঙ্গ্যা এবং ৩, মালাইছে তঞ্চঙ্গ্যা (৪২), স্বামী পুলাঅং তঞ্চঙ্গ্যা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১০:০০ টার দিকে গর্জনবনিয়া পাড়া থেকে উক্ত তিনজন তঞ্চঙ্গ্যা নারী ২০০ গজ পূর্বে খালে গোসলে নামলে আরসা সশস্ত্র সদস্যরা তাদেরকে অপহরণ করে নিয়ে যায় আসে।

তিনজনের মধ্যে মালাইছ তঞ্চঙ্গ্যাকে মারধর করা হয়েছে বলেও জানাযায়। তাদেরকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় অংক্রাচিংকে চোখে কালো কাপড় বেঁধে দেয়। অন্য দুইজনকে হাত পেছনে বেঁধে নিয়ে যাওয়া হয় বলে জানা যায়। হয়রানি ও নির্যাতনের পর সন্ধ্যায় উক্ত তিনজন তঞ্চঙ্গ্যা নারীকে ছেড়ে দেয় আরসা সন্ত্রাসীরা।

অপহরণকারী আরসা সদস্যরা ১০ জন ছিলেন এবং তাদের হাতে দুইটা স্বয়ংক্রিয় অস্ত্র ছিল বলে জানিয়েছে ভুক্তভোগীরা।

উল্লেখ্য যে, এর আগে ১৮ নভেম্বর ২০২৫ মঙ্গলবার ঘুমধুম ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সংলগ্ন গর্জনবনিয়া পাড়ার ৫ জন তঞ্চঙ্গ্যা শ্রমিককে আরসা সশস্ত্র সদস্যরা অপহরণ করে গুম করার চেষ্টা করে।

অপহরণ চেষ্টার শিকার তঞ্চঙ্গ্যারা হলেন- ১। জিন্যাউ তঞ্চঙ্গ্যা (৫০), পীং মৃত অংগজাইন তঞ্চঙ্গ্য, ২। অংচিমং তঞ্চঙ্গ্যা (৪৭), পীং চিংলাউ তঞ্চঙ্গ্যা, ৩। মংপুচিং তঞ্চঙ্গ্যা (৫০), পীং অজ্ঞাত, ৪। বারিক্যা তঞ্চঙ্গ্যা (২৫), পীং মংচাচিং তঞ্চঙ্গ্যা, এবং ৫। লামংচা তঞ্চঙ্গ্যা (২২), পীং উচিংলা তঞ্চঙ্গ্যা।

জানা যায় যে, গর্জনবনিয়া পাড়ার হিজল্যা খালের আবদু কলাবাগানের পার্শ্বে আবদু সালামের পান বরজের বাঁশ কাটার জন্য উক্ত তঞ্চঙ্গ্যা গ্রামবাসীরা দিনমজুর হিসেবে কাজ করতে যান। বিকাল ৪ টার দিকে বাঁশ নিয়ে পানের ক্ষেতে পৌঁছালে জঙ্গলের ঝোপ থেকে হঠাৎ করে ৫ জন আরসা সশস্ত্র সদস্য বের হয়ে পড়ে এবং তঞ্চঙ্গ্যাদের আটক করে। জিয়া

৫ জন তঞ্চঙ্গ্যা গ্রামবাসীর মধ্য থেকে অল্প বয়সী ২ জনকে ধরে নিয়ে যাওযার চেষ্টা করে আরসা সশস্ত্র সদস্যরা। কিন্তু পান বরজের মালিকের স্ত্রী বলেন, তাদেরকে ধরে নিয়ে গেলে তাদের উপর দোষ পড়বে ও সমস্যা হবে। পান বরজের মালিকের স্ত্রী অনেক আকুতি মিনতি করলে পরে উক্ত দুইজন যুবকসহ ৫ জন তঞ্চঙ্গ্যাকে ছেড়ে দিয়ে যায় আরসা সদস্যরা।

আরো উল্লেখ্য, ৮ অক্টোবর ২০২৫ নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৮নং ওয়ার্ড সংলগ্ন গর্জন বনিয়া থেকে সুমন তঞ্চঙ্গ্যা নামে এক জুমচাষীকে এবং গত ২৩ সেপ্টেম্বর ২০২৫ ঘুমধুম ইউনিয়নের ভালুকিয়া থেকে ওয়ামং তঞ্চঙ্গ্যা নামে আরেক গ্রামবাসীকে অপহরণ করে আরএসও ও আরসা জঙ্গীরা। তাদের এখনো হদিস পাওয়া যায়নি।

এর আগে গত ১৬ মে ২০২৪ তারিখে কাঁকড়া ধরতে গিয়ে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হোয়াইক্যং নাফ নদ ৫ নম্বর স্লুইসগেট এলাকা থেকে ছৈলা মং চাকমা (২৯) ও ক্যমংখো তঞ্চঙ্গ্যা (২৫) নামে দুইজন তঞ্চঙ্গ্যা গ্রামবাসীকে রোহিঙ্গ্যা জঙ্গী গোষ্ঠী কর্তৃক অপহরণ করা হয়। তাদেরও এখনো খোঁজ পাওয়া যায়নি।

আরো পড়ুন→নাইক্ষ্যংছড়িতে জামায়াত প্রার্থীর সমর্থনে মতবিনিময় সভা

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!