নিজস্ব প্রতিবেদক
২৬ নভেম্বর ২০২৫, ১১:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৬ জন

সাঙ্গু নদীতে দুই নৌকার মুখোমুখি সংঘর্ষে মাঝি নিহত

Copy Link

থানচি প্রতিনিধিঃ বান্দরবানের থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকায় সাঙ্গু নদীতে দুই নৌকার মুখোমুখি সংঘর্ষে এক নৌকার মাঝির মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সাঙ্গু নদীর ওই অংশে দুটি ইঞ্জিনচালিত নৌকা বিপরীত দিক থেকে আসার সময় হঠাৎ মুখোমুখি ধাক্কা লাগে। এ সময় এক নৌকা উল্টে গেলে নৌকার মাঝি পানিতে পড়ে গুরুতর আহত হন। দ্রুত স্থানীয়রা তাকে উদ্ধার করে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মাঝি রেমাক্রি ইউনিয়নের ৩নং ওয়ার্ড, কলাপাড়া উসাথোয়াই মারমা ছেলে শৈসাইমং মারমা (৩৫) বলে নিশ্চিত করেছে এলাকাবাসী। দুর্ঘটনার খবর পেয়ে বিজিবি, থানচি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছে।

থানচি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দিন মজুমদার জানান, নৌযান দুটি জব্দ করা হয়েছে এবং ঘটনার কারণ যাচাই করা হচ্ছে। প্রাথমিকভাবে অতিরিক্ত গতি ও অসতর্কতাকে দুর্ঘটনার কারণ হিসেবে মনে করা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, সাঙ্গু নদীর এই অংশে প্রায়ই বাঁক এবং পানির স্রোত বেশি থাকায় দুর্ঘটনার ঝুঁকি থাকে।

পুলিশ ও স্থানীয় প্রশাসন নৌযান চালকদের সতর্কভাবে নৌকা চালানোর আহ্বান জানিয়েছে।

আরো পড়ুন→রুমা জোন কমান্ডারের সঙ্গে রুমা বার্তার সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাশনাল রোবোটিক্স প্রতিযোগিতায় অংশ নিতে রাবিপ্রবির টিমকে জেলা পরিষদের আর্থিক সহায়তা

১

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের কোষাধ্যক্ষ হলেন সুফল চাকমা

২

কে এস মং-এর উদ্যোগে ষষ্ঠ দফায় বিনামূল্যে ৫০ রোগীর ছানি অপারেশন সম্পন্ন

৩

বান্দরবানের ভাঙামুড়া পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

৪

বন্ধের পথে রাঙামাটি পৌরবাসীর সমস্যা সমাধানের প্ল্যাটফর্ম ‘বিশুদ্ধ বাতাসের শহর’

৫

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক এস বাসু

৬

বান্দরবানে ক্রীড়া অফিস পরিদর্শন করলেন জেলা পরিষদের সদস্য কাজী নিরুতাজ বেগম

৭

রুমায় শিক্ষকদের পে-স্কেল ফিক্সেশনে টাকা আদায়ের অভিযোগ হিসাবরক্ষকের বিরুদ্ধে

৮

রুমায় গবাদিপশু ও গৃহপালিত পাখি পালনবিষয়ক প্রশিক্ষণ দিল সেনাবাহিনী

৯

বান্দরবান সদরের জামছড়ি পূর্ব তংপ্রু পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

১০

কে এস মং-এর উদ্যোগে আবারো ৫০ রোগীর চক্ষু অপারেশনের জন্য চট্টগ্রামে প্রেরণ

১১

রুমায় হালচাষের পাওয়ার টিলার উল্টে চালক নিহত

১২

সম্প্রীতি বজায় রেখে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড পালনের আহ্বান বৌদ্ধ ভিক্ষুসংঘের

১৩

শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলচেষ্টায় ৩৪ নাগরিকের প্রতিবাদ

১৪

পিসিসিপির রাঙ্গামাটি জেলা আহব্বায়ক কমিটি গঠন

১৫

স্ত্রীর করা মামলায় বান্দরবান এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক আটক

১৬

বান্দরবানে উৎসবমুখর পরিবেশে অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত

১৭

বান্দরবানে করুনাপুর বনবিহারে ২১তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

১৮

রাষ্ট্রপতির সঙ্গে রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

১৯

রুমায় জমি নিয়ে চলা বিরোধ সামাজিক উদ্যোগে অবসান

২০
error: Content is protected !!