Khaled Mahabub Khan Arafat
২৩ নভেম্বর ২০২৫, ৯:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০০৯ জন

বান্দরবানে অবৈধ অনুপ্রবেশের দায়ে মিয়ানমার বিজিপির ৫ সদস্য আটক

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে পথ হারিয়ে আশ্রয়ের জন্য স্থানীয় পাড়াবাসীর কাছে গিয়ে উপস্থিত হয় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির চার সদস্য ও দেশটির সেনাবাহিনীর এক সদস্য।

রবিবার (২৩ নভেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে গাছবুনিয়া পাড়ায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের দেওয়া খবর পেয়ে ৩৪ বিজিবির মংজয়পাড়া বিওপি টহল দল এগিয়ে গিয়ে পাঁচজনকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার-৪২ থেকে প্রায় ১.৫ কিলোমিটার বাংলাদেশের ভেতরে ঢুকে তারা পাড়াবাসীর কাছে আশ্রয় চান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, মিয়ানমারের অভ্যন্তরে চলমান সশস্ত্র সংঘর্ষের কারণে ক্যাম্প ছেড়ে পালিয়ে আশ্রয় নিতে বাধ্য হয় তারা।

আটককৃতরা হলেন, “কে কো সেইন (৩৫), রেজি নং–২৫৩৬৫৫, শান স্টেট; পদবী: সেকেন্ড ইনস্পেক্টর অব পুলিশ, বিজিপি। সো থু রা (৩৮), রেজি নং–২৩৬৪৪৭, আয়ারওয়ার্ডি স্টেট; পদবী: কনস্টেবল, বলিবাজার বিজিপি ক্যাম্প। আং সান থু (২৫), রেজি নং–২৯৮৯৯৩, আয়ারওয়ার্ডি স্টেট; পদবী: কনস্টেবল, বলিবাজার বিজিপি ক্যাম্প। ক্যাও যায়ার লিন (৩২), রেজি নং–২৪৯৫৭৮, আয়ারওয়ার্ডি স্টেট; পদবী: কনস্টেবল, বলিবাজার বিজিপি ক্যাম্প। মিন মিন উ (৪১), রেজি নং–৩৭৩৮৮২, ইয়াঙ্গুন স্টেট; পদবী: সৈনিক, মিয়ানমার সেনাবাহিনী ।

এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) বলেন, আটক ব্যক্তিরা বাংলাদেশের ভেতরে অবৈধভাবে অনুপ্রবেশ করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্রহণ করবে।

গাছবুনিয়া পাড়ার এক বাসিন্দা জানান, দুপুরের দিকে পাঁচজনকে আমাদের পাড়ায় হাঁটাহাঁটি করতে দেখি। তারা ভেঙে ভাঙা ইংরেজিতে জানায় যে তারা আশ্রয় চায়। পরে আমরা বিষয়টি বিজিবিকে জানাই।

এদিকে উক্ত ঘটনার বিষয়ে জানতে চাইলে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাশরররুল হক বলেন, আমরা ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি। তবে এ পর্যন্ত বিজিবি আমাদের কাছে কোনো লিখিত প্রতিবেদন দেয়নি। লিখিতভাবে জানানো হলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজিবি সূত্রে আরো জানাযায়, পাঁচজনের পরিচয় ও উদ্দেশ্য যাচাই–বাছাই চলছে। পরিস্থিতি পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে।

আরো পড়ুন→বান্দরবানে তঞ্চঙ্গ্যা শিক্ষার্থীদের নবীন বরন, উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়িতে আশ্রিত ঘরে আগুন দিয়ে জমি দখলের পাঁয়তারা

রুমায় জেলা পরিষদের সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ

বান্দরবানের বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ফুটবলার নজরুল ইসলাম বাদশার মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং-এর গভীর শোক

পাহাড়ের বুক জুড়ে কুয়াশার ছায়া

পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান

ফের বাড়ল জ্বালানি তেলের দাম, বাড়ছে জীবনযাত্রার ব্যয়

রাঙ্গামাটিতে পর্যটকবাহী নৌকা ডুবে নিখোঁজ–১

বান্দরবানে নির্বাকসহ ৭ ব্যান্ডের পরিবেশনায় জমজমাট ‘ব্যান্ড উৎসব ২০২৬’

বিলীন সবুজ,রক্তাক্ত বুক

আজন্ম পাপের উপাখ্যান

১০

রাঙ্গামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে সাফল্য অর্জন, ডিবি টিমকে অর্থ পুরস্কার প্রদান

১১

রাউজানে গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত রাঙ্গামাটির ভবঘুরে রুমু

১২

বান্দরবানে বেড়েই চলেছে রোহিঙ্গাদের অবৈধ বিস্তার

১৩

রাঙ্গামাটিতে পিসিসিপি’র উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

১৪

থানচিতে শিশু ধর্ষণের প্রতিবাদ, ধর্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ‌

১৫

অনুসন্ধানী সাংবাদিকতার আপোসহীন কণ্ঠস্বর হায়দার আলী

১৬

সন্ত্রাসীদের দুঃসাহস: জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা, রাতভর তুমুল সংঘর্ষ

১৭

ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে বান্দরবানে মানববন্ধন

১৮

ঢাকা উত্তর মহানগর যুবদলের সভাপতি পদে আলোচনায় কে এই রাকিবুল বাশার বনি

১৯

বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

২০
error: Content is protected !!