নিজস্ব প্রতিবেদক
১৮ নভেম্বর ২০২৫, ১০:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪২ জন

বান্দরবানে সীমান্ত এলাকায় অসহায় মানুষের পাশে বিজিবি, বিনামূল্যে চিকিৎসা সেবা ও অনুদান বিতরণ

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকার অসহায়,গরীব ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবি।

বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ বিতরণ, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে অনুদান এবং শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী প্রদানকরে মানবিক উদ্যোগের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)।

বিজিবির সদর দপ্তরের উদ্যোগে সারাদেশে অসহায় মানুষের জন্য চিকিৎসা সেবা প্রদানের যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, তারই অংশ হিসেবে মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম রেজুপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ সেবা কার্যক্রম পরিচালনা করা হয়।

কক্সবাজার ব্যাটালিয়ানের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) এর নেতৃত্বে প্রায় ৪৭৫ জন অসহায়, গরীব ও দুঃস্থ মানুষ চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।

এসময় স্থানীয় মসজিদ, মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক অনুদান এবং এলাকার বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রীসহ নানা উপহার সামগ্রী বিতরণ করা হয়।

মানবিক এই কার্যক্রম সম্পর্কে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) বলেন, “বিজিবি সীমান্ত পাহারা, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি সব সময়ই সমাজের দরিদ্র ও বিপন্ন মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

অংশগ্রহণকারী স্থানীয়রা বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, পাহাড়ি সীমান্ত এলাকায় এমন চিকিৎসা সেবা তাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ও উপকারী। তারা ভবিষ্যতেও এধরনের সেবা কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মানবিক সেবা কার্যক্রমের মাধ্যমে বিজিবি যে মানুষের আস্থার জায়গা আরও মজবুত করে চলেছে কক্সবাজারের এই আয়োজন তার আরেকটি প্রমাণ।

আরো পড়ুন→নাইক্ষ্যংছড়িতে মিয়ানমারের নাগরিক আটক, মাদক পাচারের সথে সম্পৃক্ততার স্বীকারোক্তি

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!