নিজস্ব প্রতিবেদক
৩০ জুলাই ২০২০, ১১:৫২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮৭৭ জন

নাইক্ষ্যংছড়ি ঘুমধুম সীমান্তে  পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১ 

Copy Link

বান্দরবানঃ  নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ১ জন শীর্ষ ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছে।পুলিশের দাবি,বুন্দুকযুদ্ধে নিহত ব্যক্তি শীর্ষ  ইয়াবা ব্যবসায়ী ও সন্ত্রাসী দলের একজন গডফাদার ছিল। নাইক্ষ্যংছড়ি থানার ওসি মুহাম্মদ আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন,এ ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ পুলিশের ২ সদস্য আহত হয়েছে।

নিহত ব্যক্তি হল, রোহিঙ্গা ক্যম্পের ৭নং ব্লকের কালো মিয়া( প্র:) কালো চাঁনের ছেলে রোহিঙ্গা শাহ অালম (প্র:) (৪৫)।পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তি একজন  চিহ্নিত মাদক ব্যবসায়ি এবং সংঘবদ্ধ সন্ত্রাসী দলের গডফাদার। তার  বিরুদ্ধে মাদক ব্যবসাসহ  অসংখ্য অভিযোগে বিভিন্ন  থানায় একাধিক মামলা রয়েছে।

বৃহস্পতিবার ( ৩০ জুলাই) ভোর রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার দক্ষিণ ঘুমধুম ইউনিয়নের সীমান্তে বাংলাদেশ  মায়নমারের চীন মৈত্রী সড়কের গাড়ি পার্কিং এলাকা ও বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তির সহযোগী মুজিবুল হকের বাড়ির সংলগ্ন গহীন পাহাড়ে একদল সশস্র ইয়াবা ব্যবসায়ী ও সন্ত্রাসী দল অবস্থান করছে৷খবর পেয়ে এসঅাই জীবন চৌধুরীসহ পুলিশের একটি দল অভিযান চালায়।এসময়  ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা ব্যাবসায়ী ও সন্ত্রাসী দলের  সদস্যরা অতর্কিত গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। বেশ কিছুসময় উভয়পক্ষের মধ্যে গোলাগুলির এক পর্যায়ে ইয়াবা ব্যাবসাী ও সন্ত্রাসীদলের সদস্যরা পালিয়ে যায়।পরে গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থলে ১জনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। এতে পুলিশের ২ সদস্য আহত হয়েছে।ঘটনাস্থল তল্লাশী করে ৪০ হাজার ইয়াবা, ১টি  আগ্নেয়াস্ত্র ও ৩টি গুলি।

ওসি মুহাম্মদ আলমগীর হোসেন বলেন, গুলিবিদ্ধসহ আহত ব্যক্তিকে  উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক গুলিবিদ্ধ ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানান, নিহত ব্যক্তি চিহ্নিত মাদক ব্যবসায়ি এবং সংঘবদ্ধ দলের গডফাদার। তার বিরুদ্ধে মাদক ব্যবসাসহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে। নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এই ঘটনায়  মৃত অাসামীসহ পালাতকদের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানা’য় একটি হত্যা মামলা, একটি অস্ত্র মামলা ও একটি মাদক মামলা রুজুর বিষটি নিশ্চিত করেছেন ওসি মুহাম্মদ আলমগীর হোসেন।

উল্লেখ্য বান্দরবান পুলিশ সুপার জেরিন আক্তার ও লামা সার্কেল রেজওয়ানুল ইসলাম তত্ত্বাবধান ও  দিকনিদর্শনায় নাইক্ষ্যংছড়িতে নিয়মিত মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে জানান নাইক্ষ্যংছড়ি থানা’র চৌকস অফিসার ওসি মুহাম্মদ আলমগীর হোসেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!