নিজস্ব প্রতিবেদক
২৯ জুলাই ২০২০, ১:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৮৫ জন

রামুতে ট্রাকচাপায় কলেজ শিক্ষকসহ নিহত ২

Copy Link

কক্সবাজারঃ রামুতে ট্রাকের চাপায় এক কলেজ শিক্ষকসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরেক শিক্ষক।

বুধবার (২৯ জুলাই) সকাল ৬টায় উপজেলার জোয়ারিয়ারনালা এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আবুল খায়ের এ তথ্য জানান।

নিহতরা হলেন- কক্সবাজার সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শফিউল আলম (৫৫) ও রামুর জোয়ারিয়ারনালা ইউনিয়নের সিকদার পাড়ার নূর আহম্মদ সিকদারের ছেলে মাহবুব মোর্শেদ আমিন (৫৬)।

এ ঘটনায় আহত জোয়ারিয়ানালা এইচএম সাঁচী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বোরহান উদ্দিন (৫৫) কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়দের বরাতে ওসি মো. আবুল খায়ের বলেন, প্রতিদিনের মতো ভোরে স্থানীয় মসজিদ থেকে নামাজ পড়ে বেরিয়ে চট্টগ্রাম-কক্সবাজার সড়কের পাশ দিয়ে হাঁটাহাঁটি করছিলেন শফিউল। এ সময় কক্সবাজার শহরের দিক থেকে আসা মাছ বোঝাই একটি মিনি-ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে শফিউলসহ তিনজনকে চাপা দেয়। এ সময় মাহবুব ঘটনাস্থলেই মারা যান এবং আহত হন আরও দুই জন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে জরুরি বিভাগের চিকিৎসকেরা শফিউলকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই ট্রাক ফেলে চালক ও সহকারী পালিয়ে গেছে বলে জানান ওসি।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!