নিজস্ব প্রতিবেদক
২৩ অক্টোবর ২০২৫, ৯:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৬ জন

আন্তর্জাতিক কন্যাশিশু দিবসে কুহালং ইউনিয়নে র‌্যালি ও আলোচনা সভা

Copy Link

“মেয়েদের অধিকারে বিনিয়োগ করুন: আমাদের নেতৃত্ব, আমাদের কল্যাণ”—এই প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস ২০২৫ উদযাপন করেছে বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস)।

বৃহস্পতিবার (২৩অক্টোবর) কুহালং ইউনিয়নে সেভ দ্য চিলড্রেন-এর সহযোগিতায় অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা।

 

দিবসের শুরুতে ক্যামলং পাড়া থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়, যা ক্যামলং পাড়া হয়ে কুহালং ইউনিয়ন পরিষদে গিয়ে শেষ হয়। র‌্যালিতে অংশ নেন নতুন চড়ুই পাড়া, থোয়াংগ্য পাড়া, ক্যামলং পাড়া ও ক্যামলং উবাশৈ পাড়াসহ বিভিন্ন এলাকার শতাধিক কন্যাশিশু, শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ।

র‌্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংপু মার্মা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান বাচিংথোয়াই মার্মা, ৪নং ওয়ার্ড মেম্বার মোঃ আবুল কালাম, ৫নং ওয়ার্ড মেম্বার অংসাহ্লা, মহিলা মেম্বার উনাইসিং এবং মহিলা মেম্বার কানিজ ফাতেমা। এছাড়া বলিপাড়া নারী কল্যাণ সমিতি (BNKS)-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রকল্প ফোকাল ভাননুনসিয়াম বম, প্রশিক্ষক পারমিতা চাকতা, সুপারভাইজার উমে মার্মা এবং একাউন্ট অফিসার মং ক্য হ্লা মার্মা।

আলোচনা সভায় বক্তারা বলেন, “সমাজে কন্যাশিশুর অধিকার ও মর্যাদা নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়।”বক্তারা কন্যাশিশুর শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি, নেতৃত্ব ও নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।সভায় আলোচিত মূল বিষয়গুলো ছিল—কন্যাশিশুর অধিকার ও সুরক্ষা,নেতৃত্বে কন্যাশিশুর ভূমিকা শিক্ষা ও প্রযুক্তিতে প্রবেশাধিকার, স্বাস্থ্য ও মানসিক সুস্থতা,জেন্ডার সমতা ও সামাজিক অবস্থান সহিংসতা প্রতিরোধ ও আইনি সুরক্ষা,ভবিষ্যৎ পরিকল্পনা ও কমিউনিটি অ্যাকশন।

অনুষ্ঠানের শেষে অতিথিবৃন্দ কন্যাশিশুদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।

পরে কন্যাশিশুদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাশনাল রোবোটিক্স প্রতিযোগিতায় অংশ নিতে রাবিপ্রবির টিমকে জেলা পরিষদের আর্থিক সহায়তা

১

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের কোষাধ্যক্ষ হলেন সুফল চাকমা

২

কে এস মং-এর উদ্যোগে ষষ্ঠ দফায় বিনামূল্যে ৫০ রোগীর ছানি অপারেশন সম্পন্ন

৩

বান্দরবানের ভাঙামুড়া পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

৪

বন্ধের পথে রাঙামাটি পৌরবাসীর সমস্যা সমাধানের প্ল্যাটফর্ম ‘বিশুদ্ধ বাতাসের শহর’

৫

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক এস বাসু

৬

বান্দরবানে ক্রীড়া অফিস পরিদর্শন করলেন জেলা পরিষদের সদস্য কাজী নিরুতাজ বেগম

৭

রুমায় শিক্ষকদের পে-স্কেল ফিক্সেশনে টাকা আদায়ের অভিযোগ হিসাবরক্ষকের বিরুদ্ধে

৮

রুমায় গবাদিপশু ও গৃহপালিত পাখি পালনবিষয়ক প্রশিক্ষণ দিল সেনাবাহিনী

৯

বান্দরবান সদরের জামছড়ি পূর্ব তংপ্রু পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

১০

কে এস মং-এর উদ্যোগে আবারো ৫০ রোগীর চক্ষু অপারেশনের জন্য চট্টগ্রামে প্রেরণ

১১

রুমায় হালচাষের পাওয়ার টিলার উল্টে চালক নিহত

১২

সম্প্রীতি বজায় রেখে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড পালনের আহ্বান বৌদ্ধ ভিক্ষুসংঘের

১৩

শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলচেষ্টায় ৩৪ নাগরিকের প্রতিবাদ

১৪

পিসিসিপির রাঙ্গামাটি জেলা আহব্বায়ক কমিটি গঠন

১৫

স্ত্রীর করা মামলায় বান্দরবান এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক আটক

১৬

বান্দরবানে উৎসবমুখর পরিবেশে অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত

১৭

বান্দরবানে করুনাপুর বনবিহারে ২১তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

১৮

রাষ্ট্রপতির সঙ্গে রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

১৯

রুমায় জমি নিয়ে চলা বিরোধ সামাজিক উদ্যোগে অবসান

২০
error: Content is protected !!