Khaled Mahabub Khan Arafat
২২ অক্টোবর ২০২৫, ৮:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০০৯ জন

দুর্গম পাহাড়ি জনপদে কে এস মং-এর গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময়

Copy Link
[ppsp_buttons show="print,live_tv,picture,copy"]

রুমা থেকে ফিরে বাবুল খাঁন: বান্দরবানের দুর্গম পাহাড়ি জনপদে গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং।

গত ২০ অক্টোবর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পে অংশ নিতে জেলা সদর থেকে রওনা হয়ে রুমা উপজেলায় পৌঁছান তিনি। রুমা সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত দিনব্যাপী চিকিৎসা ক্যাম্পে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে সার্বিক দায়িত্ব পালন করেন কে এস মং।

দিনব্যাপী চক্ষু চিকিৎসা কার্যক্রম শেষে বিকেলে রুমা বাজারের ব্যবসায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরবর্তীতে সফরসঙ্গীদের নিয়ে উপজেলার দুর্গম বিভিন্ন পাড়া পরিদর্শনে যান। স্থানীয় বাসিন্দাদের আমন্ত্রণে পাড়ায় পাড়ায় তার আগমনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

নেটওয়ার্কবিহীন দুই দিনের সফরে তিনি রুমা সদর ইউনিয়নের সামাখাল পাড়া এবং নৌপথে সাঙ্গু নদীর উজানে গ্যালেঙ্গা ইউনিয়নের পান্তলা পাড়া পরিদর্শন করেন। আগমন উপলক্ষে স্থানীয় বাসিন্দারা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আয়োজন করেন। এসময় পাড়া বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করে তাদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া শোনেন তিনি। পাশাপাশি প্রান্তিক জনপদের সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

পরদিন মঙ্গলবার (২১ অক্টোবর) সফর শেষে রুমা বাজারে হিন্দু সম্প্রদায়ের দীপাবলী ও শ্রী শ্রী শ্যামা পূজা উদযাপন পরিষদের আমন্ত্রণে পূজা মণ্ডপ পরিদর্শন করেন কে এস মং। এ সময় তিনি সনাতনী হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয়দের আমন্ত্রণে তিনি নিয়মিত পাহাড়ের দুর্গম গ্রাম ও পাড়াগুলোতে ছুটে যাচ্ছেন। শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগের মাধ্যমে মানুষের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় করে তুলছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং।

আরো পড়ুন→বান্দরবানে নিষিদ্ধ ছাত্রলীগের কলেজ শাখার সভাপতি গ্রেফতার

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়িতে জামায়াতে ইসলামীর দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত

প্রতারণার অভিযোগে আলীকদম উপজেলা যুবদলের আহ্বায়ক বহিষ্কার

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন ঘিরে রাজবিলায় প্রস্তুতি সভা

সমাজ রক্ষায় মাদককে ‘না’ বলার আহ্বাননে বান্দরবানে মানববন্ধন

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণমন্ত্রী নিয়োগের দাবিতে বিশিষ্ট ৩২ নাগরিকের বিবৃতি

বান্দরবানে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে পিসিসিপির শিক্ষা উপকরণ বিতরণ

নাইক্ষ্যংছড়ি সফরে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

রাঙামাটি লেক ভিউ গার্ডেনের সৌন্দর্য বিনষ্টের অভিযোগ

পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি নির্বাচন সম্পন্ন

থানচিতে হেলে পড়া বৈদ্যুতিক খুঁটি বাড়াচ্ছে দুর্ঘটনার শঙ্কা

১০

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের মাইন বিস্ফোরণে যুবক আহত

১১

বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প “সুস্থ চোখ, সুন্দর জীবন”

১২

নাইক্ষ্যংছড়িতে গহীন জঙ্গল থেকে মানব কঙ্কাল উদ্ধার

১৩

বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তিটি ভিত্তিহীন: জেলা প্রশাসন।

১৪

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন না হওয়ায় ভুমিবেদখল ও হামলার ঘটনা বাড়ছে

১৫

নাইক্ষ্যংছড়ি থানা পরিদর্শনে এডিশনাল ডিআইজি মো: নাজমুল হক

১৬

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩ কোটি ২ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার

১৭

পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর গুরুত্বপূর্ণ দাবি নিয়ে ৪ এমপির যৌথ কি চিঠি

১৮

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উপ–সহকারী প্রকৌশলী মেহেদীর গাফিলতিতে কাজে হয় অনিয়ম

১৯

জনপদের নীরব সেবক–কে এস মং

২০
error: Content is protected !!