নিজস্ব প্রতিবেদক
২১ অক্টোবর ২০২৫, ২:২৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫৪ জন

ক্রীড়াকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ প্রচেষ্টা জরুরি—লুৎফুর রহমান উজ্জ্বল

Copy Link

বান্দরবানের ক্রীড়াঙ্গনে নতুন প্রাণ সঞ্চার করেছে ইসলামপুর স্পোর্টিং ক্লাব ফুটবল টুর্নামেন্ট-২০২৫। বর্ণিল আয়োজনে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সোমবার (২০ অক্টোবর) বান্দরবান অফিসার্স ক্লাব মাঠে জমজমাট কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন ক্রীড়া সাংবাদিক ও বান্দরবান জেলা ক্রীড়া উন্নয়ন ফোরাম-এর সদস্য সচিব লুৎফুর রহমান (উজ্জ্বল)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাব-এর নির্বাহী সদস্য ও মাছরাঙ্গা টেলিভিশন-এর বান্দরবান জেলা প্রতিনিধি কৌশিক দাশ, সাংবাদিক বাসুদেব বিশ্বাসসহ আরও অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে লুৎফুর রহমান (উজ্জ্বল) বলেন,“ক্রীড়ার উন্নয়নে সকলকে আন্তরিক হতে হবে। কারণ খেলাধুলা যুবসমাজকে সুস্থ, কর্মঠ ও সুশৃঙ্খল করে তোলে। সরকার, ক্রীড়া সংস্থা ও জনসাধারণ—সবার সম্মিলিত উদ্যোগই পারে ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করতে। সুস্থ দেহে সুন্দর মন গড়ে তোলার জন্য খেলাধুলা অপরিহার্য। যুবসমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে ক্রীড়ার কোনও বিকল্প নেই।”

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক জয় বড়ুয়া বাপ্পী। কোয়ার্টার ফাইনালের রোমাঞ্চকর খেলায় কাশেম পাড়া স্পোর্টিং ক্লাবকে ৬–৪ গোলের ব্যবধানে হারিয়ে বিজয়ী হয় তাকরিম একাদশ। নকআউট পদ্ধতিতে আয়োজিত এই টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশ নিচ্ছে।

ইসলামপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে দ্বিতীয়বারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় সহযোগিতা করছে সেচ্ছাসেবী সংগঠন আনন্দ ফাউন্ডেশন। আয়োজকরা জানিয়েছেন, টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে ২৫ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ১৫ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হবে। এছাড়াও প্রতিটি খেলায় সেরা খেলোয়াড়দের জন্য থাকছে বিশেষ পুরস্কার।

খেলার মাঠে দর্শকদের উৎসাহ ও করতালিতে মুখর ছিল গোটা স্টেডিয়াম। ক্রীড়াবিদ, ক্রীড়াপ্রেমী ও স্থানীয় বাসিন্দারা মনে করছেন—এমন উদ্যোগ যুব সমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাশনাল রোবোটিক্স প্রতিযোগিতায় অংশ নিতে রাবিপ্রবির টিমকে জেলা পরিষদের আর্থিক সহায়তা

১

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের কোষাধ্যক্ষ হলেন সুফল চাকমা

২

কে এস মং-এর উদ্যোগে ষষ্ঠ দফায় বিনামূল্যে ৫০ রোগীর ছানি অপারেশন সম্পন্ন

৩

বান্দরবানের ভাঙামুড়া পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

৪

বন্ধের পথে রাঙামাটি পৌরবাসীর সমস্যা সমাধানের প্ল্যাটফর্ম ‘বিশুদ্ধ বাতাসের শহর’

৫

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক এস বাসু

৬

বান্দরবানে ক্রীড়া অফিস পরিদর্শন করলেন জেলা পরিষদের সদস্য কাজী নিরুতাজ বেগম

৭

রুমায় শিক্ষকদের পে-স্কেল ফিক্সেশনে টাকা আদায়ের অভিযোগ হিসাবরক্ষকের বিরুদ্ধে

৮

রুমায় গবাদিপশু ও গৃহপালিত পাখি পালনবিষয়ক প্রশিক্ষণ দিল সেনাবাহিনী

৯

বান্দরবান সদরের জামছড়ি পূর্ব তংপ্রু পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

১০

কে এস মং-এর উদ্যোগে আবারো ৫০ রোগীর চক্ষু অপারেশনের জন্য চট্টগ্রামে প্রেরণ

১১

রুমায় হালচাষের পাওয়ার টিলার উল্টে চালক নিহত

১২

সম্প্রীতি বজায় রেখে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড পালনের আহ্বান বৌদ্ধ ভিক্ষুসংঘের

১৩

শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলচেষ্টায় ৩৪ নাগরিকের প্রতিবাদ

১৪

পিসিসিপির রাঙ্গামাটি জেলা আহব্বায়ক কমিটি গঠন

১৫

স্ত্রীর করা মামলায় বান্দরবান এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক আটক

১৬

বান্দরবানে উৎসবমুখর পরিবেশে অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত

১৭

বান্দরবানে করুনাপুর বনবিহারে ২১তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

১৮

রাষ্ট্রপতির সঙ্গে রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

১৯

রুমায় জমি নিয়ে চলা বিরোধ সামাজিক উদ্যোগে অবসান

২০
error: Content is protected !!