বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে টহলরত অবস্থায় স্থল মাইন বিস্ফোরণে আহত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য নায়েক মোঃ আক্তার হোসেনকে হেলিকাপ্টার যোগে ঢাকায় হস্তান্তর করা হয়েছে।
গত (১২ অক্টোবর )আনুমানিক সকাল ১০টা ৪০ মিনিটে সীমান্তে টহল চলাকালে হঠাৎ মাইন বিস্ফোরণে তিনি গুরুতর আহত হন নায়েক মোঃ আক্তার হোসেনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে কক্সবাজারের রামু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) প্রেরণ করে যথাযথ চিকিৎসা প্রদান করা হয়।
উন্নত চিকিৎসার জন্য আজ (১৩ অক্টোবর ) বিকাল ৪ ঘটিকায় বিজিবির নিজস্ব হেলিকপ্টারযোগে ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য,সীমান্ত এলাকার অজস্র মানুষ আহত বিজিবি সদস্যের সুস্থতা কামনা করছেন।
এবং নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা জুড়ে অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান প্রতিরোধে দিনরাত সমানভাবে কাজ করে যাচ্ছে বিজিবি।
আরো পড়ুন→নাইক্ষ্যংছড়িতে শিশু ধর্ষনের ঘটনায় ধর্ষক আটক
No tags found for this post.
মন্তব্য করুন