Khaled Mahabub Khan Arafat
১২ অক্টোবর ২০২৫, ৬:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০৬৮ জন

রুমায় শুরু হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫

Copy Link
[ppsp_buttons show="print,live_tv,picture,copy"]

রুমা প্রতিনিধিঃ বান্দরবানের রুমা উপজেলায় দেশব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১২ অক্টোবর) শুরু হয়েছে “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫”। সকাল সাড়ে ১০টায় রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আদনান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আশীষ চিরান।

কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইপিআই টেকনোলজিস্ট চচমং মারমা, পরিসংখ্যানবিদ উথোয়াইপ্রু খেয়াং এবং রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক গর্ডেন ত্রিপুরা। এ সময় স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দিনে বিদ্যালয়টিতে মোট ৪৫৬ জন শিক্ষার্থীকে টাইফয়েড টিকা প্রদান করা হয়। এই কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের একটি করে ডোজ বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হচ্ছে।

প্রথম পর্যায়ে ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত উপজেলার ১২টি বিদ্যালয়ের ৩৫৬২ জন শিক্ষার্থীকে টিকা প্রদান করা হবে। এরপর কমিউনিটি পর্যায়ে ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত আরও ২১৮৫ জন শিশুকে টিকা দেওয়া হবে। ইতোমধ্যে মোট ৪১৮১ জন শিশু টিকাদানের জন্য নিবন্ধিত হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, বান্দরবানের সাতটি উপজেলার মধ্যে টিকাদানের নিবন্ধন ও কার্যক্রমে রুমা উপজেলা দ্বিতীয় অবস্থানে রয়েছে। উপজেলায় টিকাদানের প্রাথমিক অর্জন ৭২.০৮ শতাংশ বলে জানিয়েছেন পরিসংখ্যানবিদ উথোয়াইপ্রু খেয়াং জানিয়েছেন।

আরো পড়ুন→নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে দুই পা হারালেন বিজিবি সদস্য

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই যুগ ধরে একই নেতৃত্বে রুমা প্রেসক্লাব, গণতান্ত্রিক চর্চা নিয়ে সাংবাদিকদের ক্ষোভ

থানচিতে কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে সচেতনতামূলক অধিবেশন

১১ বিজিবির বিশেষ অভিযানে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

নাইক্ষ্যংছড়িতে জামায়াতে ইসলামীর দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত

প্রতারণার অভিযোগে আলীকদম উপজেলা যুবদলের আহ্বায়ক বহিষ্কার

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন ঘিরে রাজবিলায় প্রস্তুতি সভা

সমাজ রক্ষায় মাদককে ‘না’ বলার আহ্বাননে বান্দরবানে মানববন্ধন

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণমন্ত্রী নিয়োগের দাবিতে বিশিষ্ট ৩২ নাগরিকের বিবৃতি

বান্দরবানে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে পিসিসিপির শিক্ষা উপকরণ বিতরণ

নাইক্ষ্যংছড়ি সফরে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

১০

রাঙামাটি লেক ভিউ গার্ডেনের সৌন্দর্য বিনষ্টের অভিযোগ

১১

পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি নির্বাচন সম্পন্ন

১২

থানচিতে হেলে পড়া বৈদ্যুতিক খুঁটি বাড়াচ্ছে দুর্ঘটনার শঙ্কা

১৩

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের মাইন বিস্ফোরণে যুবক আহত

১৪

বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প “সুস্থ চোখ, সুন্দর জীবন”

১৫

নাইক্ষ্যংছড়িতে গহীন জঙ্গল থেকে মানব কঙ্কাল উদ্ধার

১৬

বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তিটি ভিত্তিহীন: জেলা প্রশাসন।

১৭

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন না হওয়ায় ভুমিবেদখল ও হামলার ঘটনা বাড়ছে

১৮

নাইক্ষ্যংছড়ি থানা পরিদর্শনে এডিশনাল ডিআইজি মো: নাজমুল হক

১৯

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩ কোটি ২ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার

২০
error: Content is protected !!