নিজস্ব প্রতিবেদক
৮ অক্টোবর ২০২৫, ৫:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩০ জন

কেএনএফ অত্যাচারে পালিয়ে যাওয়া বম পরিবার সেনাবাহিনীর সহায়তায় ফিরল নিজ গ্রামে

Copy Link

থানচি প্রতিনিধিঃ বান্দরবানের ৬৯ পদাতিক ব্রিগেড অধীনস্থ ১৬ ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের সহায়তায় দীর্ঘ ৩ বছর ৫ মাস পর থানচি উপজেলা সীমান্তে থানচি ইউনিয়নের প্রাতা পাড়ায় আরও ৫ জন সদস্যসহ ১টি বম পরিবার নিজ বাড়িতে ফিরেছেন।

পরিবারটি নিজ পাড়া ছেড়ে মিজোরামে গমন করে। দীর্ঘ ৩ বছর ৫ মাস পর গত ০১ অক্টোবর রাঙ্গামাটি হয়ে বান্দবানে আসে এবং সেখানেই অবস্থান করে। ৬ দিন পর মঙ্গলবার (০৭ অক্টোবর) সন্ধ্যায় বাকলাই পাড়া আর্মি ক্যাম্পে এসে পৌছায়। পরিবারটির সকলের জন্য সেনাবাহিনীর বাকলাই পাড়া সেনা ক্যাম্প হতে প্রস্তুতক্রৃত সুস্বাদু খাবার পরিবেশন করা হয়। এছাড়াও আগত পরিবারকে চিকিৎসা সহায়তা ছাড়াও শুকনা রসদ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী প্রদান করা হয়।

নিজ গ্রামে বসতবাড়িতে ফিরে লাল মুন খুপ বম (৫৫) বলেন, ২০২২ সালের মাঝামাঝি হতে পাড়ায় সন্ত্রাস দলের সদস্য কর্তৃক অত্যাচার এবং নিপিড়নে ক্রমানয়ে পাড়া হতে অনেক পরিবার জীবন রক্ষার্থে পলায়ন করতে বাধ্য হয়। পরবর্তীতে সেনাবাহিনীর সহযোগিতায় নিজ পাড়াতে একটি একটি করে পরিবার পাড়ায় ফিরে আসছে জানতে পেরে আমিও ফিরে আসি। নিজ ঘরে ফিরতে পেরে আমি আনন্দিত।

সাবজোন কমান্ডার, বাকলাই পাড়া সাবজোন, ১৬ ইষ্ট বেংগল জানান, বম জনগোষ্ঠীর প্রত্যাবর্তন ও পুনর্বাসন ব্যবস্থা ব্যবস্থা , চিকিৎসা সুবিধাসহ প্রয়োজনীয় সকল ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা সচেষ্ট ছিল, আছে এবং থাকবে। এছারাও তিনি পাড়ার শিশুকিশোরদের নিয়মিত স্কুলে যাওয়া এবং পড়াশুনার বিষয়ে উৎসাহ প্রদান করেন।

আরো পড়ুন→ফানুস ও প্রদীপের আলোয় ঝলমলে পাহাড়ের আকাশ, বান্দরবানে উদযাপিত প্রবারণা পূর্ণিমা

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!