নিজস্ব প্রতিবেদক
২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭৫ জন

নাইক্ষ্যংছড়িতে ৪ কোটি টাকার ইয়াবাসহ দুই পাহাড়ি নারী গ্রেফতার

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১০ লাখ টাকাসহ দুই উপজাতি নারীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় চার কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোরে নাইক্ষ্যংছড়ি থানা সুত্রে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার উছাইয়ে মার্মা (১৫) ও মাচিং ওয়াং মার্মা (৮০) নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ড চিংথোয়াই পাড়ার বাসিন্দা তারা।

নাইক্ষংছড়ি থানার পুলিশ সুত্রে জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোনাইছড়ি ইউনিয়নের সিনথোয়াই ও নতুন পাড়া বায়ের মার্মা সেমিপাকা বাড়ি থেকে১লাখ ২০ হাজার ইয়াবা ও নগদ ১০ লাখ টাকা উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান সোনাইছড়ি মাদকের ভয়াল থাবায় জর্জরিত হয়ে উঠছে যুব সমাজ। নাইক্ষ্যংছড়ি থানার ওসি মাসরুরুল হক সম্প্রতি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় তারা খুশি।

নাইক্ষ্যংছড়ি থানার পুলিশ অফিসার ফেরদৌস রনি বলেন,আটক নারীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর সঙ্গে জড়িত অন্যদেরও চিহ্নিত করার চেষ্টা চলছে। জব্দ হওয়া ইয়াবার বাজারমূল্য প্রায় চার কোটি টাকা।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১লাখ ২০ হজার পিস ইয়াবা ও নগদ ১০ লাখ টাকা উদ্ধার করা হয়। এই অভিযানটি এখনো চলমান রয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!