Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

বলিপাড়ায় ইউনিয়ন পুষ্টি সমন্বয় সভা অনুষ্ঠিত

রেমবো ত্রিপুরা
আপডেট : September 8, 2025
Link Copied!

থানচি প্রতিনিধিঃ বান্দরবানের থানচিতে পার্টনারশিপ ফর রেসিলিয়েন্ট লাইফহুডস ইন সিএইচটি রেজিয়ন (পিআরএলসি) প্রকল্পের পরিচালিত ইউনিয়ন পুষ্টি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে থানচি বলিপাড়া ইউনিয়ন পরিষদ হলরুমে, পার্টনারশিপ ফর রেসিলিয়েন্ট লাইফহুডস ইন সিএইচটি রেজিয়ন (পিআরএলসি) প্রকল্পের পরিচালনায় ইউনিয়ন পুষ্টি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

পুষ্টি সমন্বয় সভা সভাপতি ও বলিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াঅং মারমা সভাপতিত্বে, বিএনকেএস এনজিও মনিটরিং অফিসার রামখম বম সঞ্চালনায় পুষ্টি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

পুষ্টি সমন্বয় সভায় বিএনকেএস এনজিও উপজেলা ফোকাল ও প্যারামেডিক উবাথোয়াই মারমা পুষ্টি আলোচনা কালে তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য বিভাগের সরকারি সেবার সমূহ জনসাধারণের মধ্যে সেবা পৌঁছে দিতে ইউনিয়ন পুষ্টি সমন্বয় কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। মা দল ও কিশোরী দল গঠন করে কর্মসূচি বাস্তবায়ন করা। অপুষ্টি দূর করতে অপুষ্টি শিশু সংগ্রহ করে পুষ্টি সেবা পৌঁছে দেয়া এবং হাসপাতালে রেফার করাসহ উপজেলা স্বাস্থ্য বিভাগের সাথে লিংক এর মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন, উপ সহকারী কৃষি কর্মকর্তা উত্তম মারমা, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ সহকারী মেডিকেল অফিসার ডা. মিথোয়াইচিং মারমা, বিএনকেএস এনজিও ইউনিয়ন অর্গানাইজার সাথোয়াইপ্রু মারমা, পুষ্টি আপা নুমেসিং মারমা, য়ইম্যানু মারমা ও য়ইসিংনু মারমা প্রমুখ।

আরো পড়ুন→নাইক্ষ‍্যংছড়িতে জামায়াত প্রার্থীর সমর্থনে পথসভা