নিজস্ব প্রতিবেদক
৪ সেপ্টেম্বর ২০২৫, ৩:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২০৩ জন

বান্দরবানে পুরনো ইটভাটার দুই শ্রমিক অপহৃত

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবানের এএইচএন পুরনো ইটভাটা থেকে দুই শ্রমিককে রাতের আঁধারে অপহরণ করার অভিযোগ।

বুধবার (৩সেপ্টেম্বর) দিবাগত রাত ১০টার সময় সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের লামারপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।

অপহৃতরা হলেন— তপন দাশ (৬৫), বাড়ি আমিরাবাদ সুখছিড়ি এলাকায় এবং জয় নাথ (৫৫), বাড়ি বান্দরবান সদর উপজেলা বালাঘাটা এলাকায়। তারা উভয়েই পুরনো ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো বাজার থেকে ফেরার পর তপন দাশ নিজ কক্ষে বিশ্রাম নিতে যান। জয় নাথও তখন রুমে অবস্থান করছিলেন। দীর্ঘক্ষণ তাদের কোনো সাড়া-শব্দ না পেয়ে সহকর্মীরা খোঁজ নিতে গেলে রুম ফাঁকা দেখতে পান। এরপর স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করলেও তাদের আর পাওয়া যায়নি।

পুরনো ইটভাটার কর্মচারী সুনিল দাশ জানান, বাজার থেকে একসঙ্গে ফিরে এসে তিনি রান্নায় ব্যস্ত হয়ে পড়েন। পরে রুমে খাবার নিয়ে গেলে দুজনকেই নিখোঁজ পান। তপন দাশের মুঠোফোনে কল দিলে অচেনা একজন ব্যক্তি ফোন ধরে জানান, “তারা আশপাশেই আছে, ইটভাটার বিষয়ে আলোচনা হচ্ছে।” তবে কিছুক্ষণ পর থেকেই ফোন বন্ধ পাওয়া যায়। ঘটনাস্থলে কয়েকটি পায়ের ছাপ দেখা গেছে বলেও জানান তিনি।

সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মারমা বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, “আমরা স্থানীয়ভাবে অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু তাদেরকে পাওয়া যায়নি। নিয়ে যাওয়ার পথে ঝিড়িতে পায়ের ছাপ পাওয়া গেছে, তবে কারা নিয়ে গেছে তা জানা যায়নি।”

এএইচএন পুরনো ইটভাটার মালিক আব্দুল কুদ্দুছ বলেন, “আমাদের ইটভাটার কারও সঙ্গে কোনো বিরোধ বা লেনদেন বাকি নেই। কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে, তা আমাদের জানা নেই।”

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদ পারভেজ জানান অপহরণ কিংবা ধরে নিয়ে যাওয়ার ব্যাপারে এরকম কোন তথ্য নেই। তবে দুজন শ্রমিককে গতরাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছেনা বলে জানান তিনি।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবদুল করিম জানান, “অপহরণের বিষয়টি পুলিশ জেনেছে। ইতোমধ্যে অপহৃতদের উদ্ধারে অভিযান শুরু হয়েছে। তবে এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কারা এ ঘটনার সঙ্গে জড়িত।”

আরো পড়ুন→বান্দরবানে পুরনো ইটভাটার দুই শ্রমিক অপহৃত

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!