Khaled Mahabub Khan Arafat
৩০ আগস্ট ২০২৫, ১০:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫১৩৮ জন

থানচিতে বিজিবি’র বিনামূল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্পেইন

থানচি প্রতিনিধিঃ বান্দরবানের থানচিতে রেমাক্রি বাজারে স্থানীয় জনসাধারণের স্বাস্থ্য সেবায় মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেছে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)।

শনিবার দুপুরে বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক বিএ-৭৮১৯ লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি এর নির্দেশনা এবং সার্বিক তত্ত্বাবধানে বলিপাড়া ব্যাটালিয়নের (৩৮ বিজিবি) মেডিকেল অফিসার বিএ-১০২৩১৮ মেজর তাবেঈন ইয়াসিয়াজ ভূঁইয়া, বিজিওএম, এএমসি কর্তৃক এ সেবা প্রদান করা হয়।

এ মেডিকেল ক্যাম্পেইন এর মাধ্যমে থানচি উপজেলাস্থ রেমাক্রি বাজার এলাকার স্থানীয় গরীব ও অসহায় নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধাসহ সর্বমোট ১১২ জন (পুরুষ-৩৫, মহিলা-৫২ এবং শিশু-২৫) সদস্যের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, ঔষধ বিতরণ এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়ক সামগ্রী প্রদান করা হয়েছে। থানচি উপজেলাসহ সীমান্তবর্তী দুর্গম পাহাড়ী এলাকা গুলো এখনও উন্নত চিকিৎসা সেবা হতে বঞ্চিত। এমন পরিস্থিতিতে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) নিয়মিতভাবে সীমান্তের দুর্গম পাহাড়ী এলাকাতেও বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছে।

উল্লেখ্য, ইতোপূর্বে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) গরীব ও অসহায়দের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবাসহ বিভিন্ন কল্যাণমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এ ধরণের কল্যাণমূলক কর্মকান্ড অব্যাহত থাকবে বলে জানানো হয় বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)’র পক্ষ থেকে।

আরো পড়ুন→রুমা প্রেস ক্লাবের পুনর্গঠিত কমিটিতে সভাপতি শৈহ্লাচিং, সাধারণ সম্পাদক চনুমং মারমা

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিলীন সবুজ,রক্তাক্ত বুক

আজন্ম পাপের উপাখ্যান

রাঙ্গামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে সাফল্য অর্জন, ডিবি টিমকে অর্থ পুরস্কার প্রদান

রাউজানে গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত রাঙ্গামাটির ভবঘুরে রুমু

বান্দরবানে বেড়েই চলেছে রোহিঙ্গাদের অবৈধ বিস্তার

রাঙ্গামাটিতে পিসিসিপি’র উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

থানচিতে শিশু ধর্ষণের প্রতিবাদ, ধর্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ‌

অনুসন্ধানী সাংবাদিকতার আপোসহীন কণ্ঠস্বর হায়দার আলী

সন্ত্রাসীদের দুঃসাহস: জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা, রাতভর তুমুল সংঘর্ষ

ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে বান্দরবানে মানববন্ধন

১০

ঢাকা উত্তর মহানগর যুবদলের সভাপতি পদে আলোচনায় কে এই রাকিবুল বাশার বনি

১১

বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

১২

থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, এলাকা জুড়ে উত্তেজনা

১৩

বান্দরবানে বৃষ্টিতেও থামেনি পিজিসিবির সাবস্টেশন নির্মাণের ঢালাই, মান নিয়ে প্রশ্ন

১৪

নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে ফের এক লাখ ইয়াবা উদ্ধার

১৫

লামায় এমপির নাম ভাঙ্গিয়ে পাহাড় কাটার মহোৎসব

১৬

বান্দরবানে বিজিবির অভিযানে অপহৃত ঠিকাদার উদ্ধার, মুক্তিপণের ৩ লক্ষ টাকাসহ আটক–১

১৭

পাহাড় থেকে সমতল—উদ্বেগজনক হারে বাড়ছে ধর্ষণ, নেপথ্যে যে ৫টি বড় কারণ

১৮

নাইক্ষ্যংছড়িতে ভূমি সেবা মেলার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

১৯

বান্দরবানে মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি যুবলীগ নেতা হেলাল গ্রেফতার

২০
error: Content is protected !!