Khaled Mahabub Khan Arafat
২০ আগস্ট ২০২৫, ২:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৩১২ জন

ওসির আন্তরিক প্রচেষ্টায় ৭২ ঘণ্টার মধ্যেই অটো চালক নুরুল আবছার খুনের তিন আসামী আটক

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে টমটম চালক নুরুল আবছার হত্যার ঘটনায় জড়িত তিন রোহিঙ্গা খুনিকে মাত্র ৭২ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, কুতুপালং এফসিএন-২৯৯০১৫, ব্লক-বি/৯, ক্যাম্প-২ ইস্ট-এর মৃত আলী আহম্মদের ছেলে শফি আলম (২৮) কুতুপালং এফসিএন-১০৭০০৫, ব্লক-বি/১০, ক্যাম্প-২ ইস্ট-এর হামিদ হোসেনের ছেলে ইমাম হোসেন (২০) কুতুপালং এফসিএন-২৭৬৬৬৪, ব্লক-বি/১০, ক্যাম্প-২ ইস্ট-এর নুর আহমদের ছেলে আবুল হাশিম (৪৫) এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় মামলা নং-১১ দায়ের হয়েছে।

গ্রেফতারের বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসরুরুল হক বলেন, “হত্যাকাণ্ডের পরপরই আমরা গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করি। প্রযুক্তির সহায়তা ও মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহের মাধ্যমে মাত্র ৭২ ঘণ্টার মধ্যেই তিন আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।”

তিনি আরও জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং সীমান্ত এলাকায় রোহিঙ্গাদের অপরাধ দমনে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। এছাড়া এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।”

স্থানীয়রা পুলিশের দ্রুত তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন। স্থানীয় এক বাসিন্দা বলেন, “ঘটনার পরপরই পুলিশ যেভাবে মাঠে নেমে আসামিদের ধরেছে, তা সত্যিই প্রশংসনীয়। আমরা পুলিশের কাছে কৃতজ্ঞ।”

নিহতের পরিবারও দ্রুত বিচার দাবি করেছেন। নিহত নুরুল আবছারের বড় ভাই মো. শাহ আলম বলেন, “আমার ভাইকে নির্মমভাবে খুন করা হয়েছে। আমরা চাই এ খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।”

উল্লেখ্য, টমটম চালক নুরুল আবছারের হত্যাকাণ্ডের পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে পুলিশের দ্রুত পদক্ষেপে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

এই বিষয়ে আরো পড়ুন→বান্দরবানে রোহিঙ্গা যুবকের গলাকাটা লাশ উদ্ধার

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়াকাটায় রাখাইনদের ভূমি সংকট: নাগরিক প্রতিনিধি দলের সরেজমিন পরিদর্শন

কাঠ পাচারকারী চক্রের আস্তানা পলি রেঞ্জ, মাসোহারায় ‘ম্যানেজ’ রেঞ্জার

পাহাড়ের বাতিঘর:কে এস মং

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে বান্দরবানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

নাইক্ষ্যংছড়িতে কৌশলে ইয়াবা পাচারকালে যুবক আটক

কাপ্তাই হ্রদে গোসলে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু

নাইক্ষ্যংছড়িতে খাল খনন কর্মসূচির উদ্বোধন, জলাবদ্ধতা নিরসন-কৃষিতে নতুন সম্ভাবনা

বান্দরবান সদরের বিশিষ্ট সমাজসেবক ও মসজিদ কমিটির সাবেক সভাপতি জলিল সওদাগর আর নেই

রুমায় গুলিবিদ্ধ অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, আটক–১৩

আস্থার সংকটে চাপ বাড়ছে ইসলামী ব্যাংকে

১০

২২০ ডিজিটের টোকেনে গ্রাহক ভোগান্তি:বিভ্রান্তি এড়াতে জেনে নিন আসল কারণ ও সমাধানের নিয়ম

১১

ঢাকা সিলেট মহাসড়কে বাস উল্টে ৪ যাত্রী নিহত

১২

বান্দরবানে বেপরোয়া পর্যটকদের দাপটে বাড়ছে দুর্ঘটনা, ক্ষতিগ্রস্ত স্থানীয়রা

১৩

নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার ইয়াবাসহ বৃদ্ধা নারী আটক

১৪

শিক্ষকের উদ্যোগে দুর্গম সীমান্ত এলাকায় ফ্রি চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ 

১৫

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগে উদ্বেগ

১৬

নাইক্ষ্যংছড়ি বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার ইয়াবা জব্দ

১৭

বান্দরবানে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৮ বসতঘর, রক্ষা পায়নি কোনো মালামাল

১৮

নাইক্ষ্যংছড়িতে আশ্রিত ঘরে আগুন দিয়ে জমি দখলের পাঁয়তারা

১৯

রুমায় জেলা পরিষদের সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ

২০
error: Content is protected !!