নিজস্ব প্রতিবেদক
২৬ জুলাই ২০২৫, ৯:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৪৯ জন

নাইক্ষ্যংছড়িতে জেলা পরিষদের উদ্দ্যোগে গবাদিপশু, সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ।

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে জেলা পরিষদের উদ্যোগে কৃষক ও নারীদের অর্থ-সামাজিক উন্নয়নে বরাদ্দকৃত অসচ্ছল পরিবারের মাঝে সেলাই মেশিন, গবাদিপশু ও নগদ অর্থ (মাতৃদুগ্ধ ভাতা) বিতরণ করা হয়েছে।

 

শনিবার (২৬ জুলাই) দুপুরে নাইক্ষ্যংছড়ি ছালেহ আহাম্মদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন বান্দরবান জেলা পরিষদের অন্যতম সদস্য এ্যাড. মুহাম্মদ আবু কালাম।

এর আগে জেলা পরিষদের আয়োজনে নাইক্ষ্যংছড়ি ছালেহ আহাম্মদ সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে  অংশ নেন জেলা পরিষদের সদস্য এ্যাড.আবুল কালাম।

এসময় উপজেলা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও জামায়াতে ইসলামী সেক্রেটারি মুহাম্মদ আবু নাসের এর সঞ্চালনায় এবং বান্দরবান জেলা পরিষদের সদস্য ও কৃষি বিভাগের আহ্বায়ক লাল জারলাম বম এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বান্দরবান জেলা হর্টিকালচার উপ-পরিচালক লিটন দেবনাথ, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা ওমর ফারুক সিরাজী, জামায়াত নেতা রফিক বশরী, মংএ চিং চাক প্রমুখ।

শেষে প্রধান অতিথি গবাদি পশু, সেলাইমেশিন,  মাতৃদুগ্ধ ভাতাসহ  ফলজ ও বনজ গাছের চারা বিতরণের  করেন।

উপজেলা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও জামায়াতে ইসলামী সেক্রেটারি মু.আবু নাসের জানান, বান্দরবান জেলা পরিষদের উদ্যোগে কৃষি ও অসচ্ছল নারীদের আর্থ-সামাজিক উন্নয়নের বরাদ্দকৃত কর্মসূচীতে  মিশ্র ফলদ ও বনজ গাছের চারা, গবাদিপশু (বকনা-বাছুর,ছাগল ছানা, শুকর) সেলাইমেশিন ও  মাতৃদুগ্ধ ভাতা (নগদ অর্থ)  বিতরণ  করা হয় ওই অনুষ্ঠানে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাশনাল রোবোটিক্স প্রতিযোগিতায় অংশ নিতে রাবিপ্রবির টিমকে জেলা পরিষদের আর্থিক সহায়তা

১

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের কোষাধ্যক্ষ হলেন সুফল চাকমা

২

কে এস মং-এর উদ্যোগে ষষ্ঠ দফায় বিনামূল্যে ৫০ রোগীর ছানি অপারেশন সম্পন্ন

৩

বান্দরবানের ভাঙামুড়া পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

৪

বন্ধের পথে রাঙামাটি পৌরবাসীর সমস্যা সমাধানের প্ল্যাটফর্ম ‘বিশুদ্ধ বাতাসের শহর’

৫

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক এস বাসু

৬

বান্দরবানে ক্রীড়া অফিস পরিদর্শন করলেন জেলা পরিষদের সদস্য কাজী নিরুতাজ বেগম

৭

রুমায় শিক্ষকদের পে-স্কেল ফিক্সেশনে টাকা আদায়ের অভিযোগ হিসাবরক্ষকের বিরুদ্ধে

৮

রুমায় গবাদিপশু ও গৃহপালিত পাখি পালনবিষয়ক প্রশিক্ষণ দিল সেনাবাহিনী

৯

বান্দরবান সদরের জামছড়ি পূর্ব তংপ্রু পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

১০

কে এস মং-এর উদ্যোগে আবারো ৫০ রোগীর চক্ষু অপারেশনের জন্য চট্টগ্রামে প্রেরণ

১১

রুমায় হালচাষের পাওয়ার টিলার উল্টে চালক নিহত

১২

সম্প্রীতি বজায় রেখে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড পালনের আহ্বান বৌদ্ধ ভিক্ষুসংঘের

১৩

শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলচেষ্টায় ৩৪ নাগরিকের প্রতিবাদ

১৪

পিসিসিপির রাঙ্গামাটি জেলা আহব্বায়ক কমিটি গঠন

১৫

স্ত্রীর করা মামলায় বান্দরবান এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক আটক

১৬

বান্দরবানে উৎসবমুখর পরিবেশে অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত

১৭

বান্দরবানে করুনাপুর বনবিহারে ২১তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

১৮

রাষ্ট্রপতির সঙ্গে রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

১৯

রুমায় জমি নিয়ে চলা বিরোধ সামাজিক উদ্যোগে অবসান

২০
error: Content is protected !!