নিজস্ব প্রতিবেদক
৩০ জুন ২০২৫, ১১:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০১ জন

গর্জনিয়া থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র, কচ্ছপিয়া থেকে ইয়াবা উদ্ধার,আটক-৩

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামুর গর্জনিয়া ইউনিয়নের বড়বিল এলাকা থেকে বিকালে পরিত্যক্ত অবস্থায় এক নলা একটি বন্দুক (অস্ত্র) উদ্ধার ও দুই সন্ত্রাসী এবং কচ্ছপিয়া ইউনিয়নে পূর্ব নতুন তিতার পাড়া থেকে ইয়াবা ট্যাবলেটসহ এক খুচরা ইয়াবা বিক্রেতাকে আটক করেছে গর্জনিয়া পুলিশ ফাঁড়ি।

সোমবার (৩০জুন) দুপুরে রামু থানার ওসি তৈয়বুর রহমানের নির্দেশনায় অস্ত্রটি উদ্ধার করে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পুলিশ পরিদর্শক শাহজাহান মনির। এ ঘটনার সূত্র ধরে ডাকাতদলের দুই সদস্যকে আটক করতে সক্ষম হন পুলিশ।

আটককৃতরা হলেন- বাইশারী ইউনিয়নের নাসিমের ছেলে জাহিদুল ইসলাম (২৮) ও গর্জনিয়ার উত্তর বড়বিল গ্রামের মোজাফফর আহমদের ছেলে জালাল।

গর্জনিয়া পুলিশ ফাঁড়ির আইসি, পুলিশ পরিদর্শক শাহজাহান মনির সাংবাদিকদের জানান-  দুপুর ১টা ৩০ মিনিটে রামু থানার ওসি জানান গর্জনিয়া বড়বিল গ্রামের কতিপয় লোকজন অস্ত্রসহ একজন সন্ত্রাসীকে আটক করে রেখেছেন। ওই সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে তথ্য উপাত্ত নিয়ে জানা যায় অস্ত্রটি অভিযুক্ত জাহিদুল ইসলামের নয়। সে তার আত্মীয়ের বাড়িতে এসেছিলেন। স্থানীয় আবু তাহেরের দোকানে চা খেতে আসলে সন্ত্রাসী জুনায়েদ, বুলাইয়া ও জালালদের সাথে পূর্ব থেকে বিরোধ থাকায় সুযোগ বুঝে পেয়ে মারপিট করে একটি দেশীয় একনালা বন্দুক জোরপূর্বক হাতে ধরিয়ে তার অস্ত্র বলে স্বীকারোক্তি নেয় এবং পুলিশকে অস্ত্র উদ্ধারের জন্য ফোনে অবহিত করেন।

পুলিশ পরিদর্শক শাহজাজান মনির আরো জানান- ঘটনাস্থলে এবং আশপাশ এলাকায় স্বাক্ষীদের জিজ্ঞাসাবাদে জানা যায় জাহিদুল ইসলাম স্বভাব চরিত্র ভালো নয় এলাকায় তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। এছাড়াও সে সম্প্রতি গ্রেপ্তার হওয়া ডাকাত শাহিনের সহযোগী ছিলেন বলে জনশ্রুতি রয়েছে। তবে অস্ত্রের ঘটনার সাথে সে জড়িত নয় মর্মেও তথ্য প্রমাণ পাওয়া যায়। তাই অস্ত্রটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার দেখানো হয়েছে। আটককৃত জাহিদুল ইসলাম ডাকাত শাহীনের সহযোগী এবং জালাল সন্ত্রাসী জুনায়েদ এর সহযোগী হওয়ায় পৃথক মামলায় তাদেরকে আটক করা হয়েছে। এছাড়াও জালালের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। অপরদিকে সকালে কচ্ছপিয়া ইউনিয়নের পূর্ব নতুন তিতার পাড়া এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় ২২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আতাউল করিম ভুট্টো (৪০) কে আটক করে। সে মিয়াজীর পাড়া মৃত্যু জালাল আহমদের ছেলে বলে জানা গেছে। পৃথকভাবে  আটক ৩ জনকে ইয়াবা ও অস্ত্রসহ রামু থানায় প্রেরণ করেন।

আরো পড়ুন→থানচিতে গুরত্বপূর্ণ সড়কের বেহালদশা,জনদুর্ভোগ চরমে

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!