নিজস্ব প্রতিবেদক
৮ মে ২০২৫, ১০:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯১৬ জন

সেনাবাহিনীর সহায়তায় ২ বছর পর ঘরে ফিরল বম পরিবার

Copy Link

থানচি প্রতিনিধিঃ সেনাবাহিনীর সহায়তায় কেএনএফ-এর অত্যাচারে পালিয়ে যাওয়া বম পরিবার ফিরল নিজ গ্রামে। বান্দরবানের ৬৯ পদাতিক ব্রিগেড অধীনস্থ ১৬ ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের সহায়তায় দীর্ঘ ২ বছর পর থানচি উপজেলা সীমান্তে সদর ইউনিয়নের প্রাতা পাড়া বম পাড়ার ১টি পরিবারের ৫ সদস্য নিজ বাড়িতে ফিরে এসেছে।

 

বৃহস্পতিবার দুপুরে থানচি সদর ইউনিয়নের ৩ নং ইউনিয়ন প্রাতা পাড়া বম পাড়ায় প্রবেশ করেন তারা। এ সময় পাড়াবাসীকে সেনাবাহিনীর বাকলাই পাড়া সাব জোন ক্যাম্পের সেনাসদস্য কর্তৃক সুস্বাদু খাবার খাওয়ানো হয়। এছাড়াও আগত পরিবারকে মেডিকেল সহায়তা ও ওষুধপত্র প্রদান এবং তাদের মাঝে শুকনা রসদ (পরিবারকে চাল,আটা,চিনি, তেল,ডাল,লবণ, চা-পাতা ও মসলা সামগ্রী) বিতরণ করা হয়।

 

প্রাতা পাড়া পাড়াবাসী জানায়, ২০২৩ সালে এপ্রিল মাসে পাড়ায় সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সদস্যরা ভর দুপুরে পাড়া গ্যারাও করে এবং পরবর্তীতে বাকলাই পাড়া সেনা সাব জোন ক্যাম্পের সেনা সদস্যরা সশস্ত্র কুকি চিনদের আস্তানায় কে এন এফ সদস্যদের আটক করতে অভিযানে মাঠে নামলে বিভিন্ন সময়ে কেএনএফ সদস্যগন পাড়াবাসীর উপর নানা রকম নির্যাতন ও অত্যাচারের দরুন তারা গ্রাম ছাড়তে বাধ্য হয়। ওই সময় নিরাপদে আশ্রয় নিতে মোট ১৮ টি পরিবার বিভিন্ন স্থানে পালিয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক মনে হওয়ার কারণে সেনাবাহিনীর তত্ত্বাবধানের ১২ টি বম পরিবারের ৭৫ জন সদস্য বাড়িতে ফিরেছে। গত ১৮ ডিসেম্বর ২০২৪ সালে।

এরই ধারাবাহিকতায় আজ একটি পরিবার পাড়ায় আগমন করে।

 

প্রাতা পাড়া পাড়ার বাসিন্দা পারক্যালিং বম (৬৮) বলেন, কেএনএফ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমস্যার কারণে তারা দীর্ঘ ২ বছর যাবৎ বনজঙ্গলে, বিভিন্ন আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয়ে ছিলো। সেনাবাহিনীর আশ্বাসে আজকে বাড়িতে ফিরতে পেরে খুব খুশি লাগছে তাদের। পাড়ার নতুন আগমন সদস্য রোয়াল চম বম (৪৪) বলেন, প্রায় ২ বছর পর বনজঙ্গলে পালিয়ে খুব কষ্টে দিন কাটাতে হয়েছে। সেনাবাহিনীর সহায়তায় অনেক দিন পর নিজ পাড়ার বসতভিটায় ফিরতে পেরেছি। এত আনন্দ বলার মতো না।

 

বসত বাড়িতে ফিরে রুই শিং বম (৪০) বলেন, দীর্ঘ ২ বছর আগে তাঁরা পাড়া ছেড়ে অন্যত্র চলে গিয়েছিল। সেনাবাহিনীর কারণে নিজ প্রাতা পাড়া পাড়ায় পরিবারসহ ফিরতে পেরে খুব আনন্দবোধ করছেন।

 

বাকলাই সেনা ক্যাম্পের অধিনায়ক মেজর আসিফ জুবায়ের জানান, বম জনগোষ্ঠীর প্রত্যাবাসন ও ফেরত আসা জনগোষ্ঠীর চাকুরীর ব্যবস্থা, আর্থিক সহযোগিতা এবং প্রয়োজনীয় খাবারের রসদ সরবরাহ ইত্যাদি ব্যাপারে বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যক্ষ সহযোগিতা ব্যক্ত করেন।

আরো পড়ুন→সিআইপির আড়ালে সুজন ইব্রাহিমের ভয়ংকর নির্যাতন ও প্রতারণার ফাঁদ

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!