নিজস্ব প্রতিবেদক
৬ মে ২০২৫, ৮:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৬২০ জন

চিংমা খেয়াং হত্যাকান্ডের সঠিক বিচারের দাবীতে বান্দরবানে বিক্ষোভ

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবান পার্বত্য জেলার থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের দুর্গম পাহাড়ে চিংমা খেয়াং নামের এক নারীকে নির্মম ভাবে হত্যার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রজনতা।

 

মঙ্গলবার (৬ মে) দুপুর ২টায় বান্দরবান শহীদ আবু সাঈদ মুক্তমঞ্চ চত্বরে অনুষ্ঠিত এ প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, “চিংমা খেয়াং হত্যাকান্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। অতীতে সংঘটি হত্যাকান্ডের যদি যথাযথ তদন্ত ও বিচার হতো, তাহলে এমন জঘন্য ঘটনার পুনরাবৃত্তি নাও হতে পারত।” বক্তারা আরও বলেন, “একসময় পাহাড়ি সমাজে ‘ধর্ষণ’ শব্দটি ছিল অচেনা। অথচ এখন প্রায়ই প্রতিবাদ করতে হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।”

 

বক্তারা চিংমা খেয়াং-এর খুনিদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে নারীর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সবধরনের অপরাধ নির্মূলের আহ্বান জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

 

উক্ত প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে, বাংলাদেশ খেয়াং স্টুডেন্টস ইউনিয়ন, বান্দরবানস্থ পাহাড়ী ছাত্রসমাজ, বান্দরবান উইমেন রিসোর্স নেটওয়ার্ক, উইমেন অ্যাক্টিভিস্ট ফোরাম, দুর্বার নেটওয়ার্ক, সুজনসহ বিভিন্ন সামাজিক সংগঠন।

 

ছাত্রনেতা উশৈ হ্লা মারমার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মানবাধিকারকর্মী অং চ মং মারমা, ডনাই প্রু নেলী, লেলুং খুমী, উশৈ সিং মারমা, বম যুবসমাজের জেমস বম, বিটন তঞ্চঙ্গ্যা,উমং চিং মারমা, উলি সিং মারমা এবং জন ত্রিপুরা প্রমুখ।

 

এদিকে রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলাতেও একই দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় পাহাড়ি ছাত্র ও সাধারণ জনগণ।

আরো পড়ুন→বান্দরবানে পাহাড় থেকে খেয়াং নারীর লাশ উদ্ধার

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তির কেতন: বেলুস্তানের ডাক

জামছড়ির প্রবীণ ব্যক্তি রেদাকসে মারমার মৃত্যুতে কে এস মং-এর গভীর শোক

হিল সার্ভিস রাঙ্গামাটির সপ্তম বর্ষপূর্তি উদযাপন ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়িতে বহুমুখী দুর্যোগ ব্যবস্থাপনা ও আগাম প্রস্তুতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রুমায় জেলা প্রশাসনের অক্সিজেন সিলিন্ডার ও চিকিৎসা সামগ্রী বিতরণ

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাঙচুর হওয়া ভাস্কর্য পরিদর্শনে নাগরিক সমাজ

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ২ কোটি ৭০ লাখ টাকার বার্মিজ ইয়াবা উদ্ধার

বান্দরবানে অ্যাপেক্স ক্লাব অব নীলাচলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় রাঙ্গামাটিতে ১১ দলীয় ঐক্যজোটের মিছিল ও সমাবেশ

লামার ফাইতংয়ে ভূমি জালিয়াতির অভিযোগ

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদের প্রতি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের শ্রদ্ধাঞ্জলি

১১

নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালিত

১২

লামায় সংস্কারের চার মাসের মাথায় আবারও সেতু ধস

১৩

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন এমপি দীপেন দেওয়ান

১৪

রামুর কচ্ছপিয়ায় ১১ বিজিবির অভিযানে ইয়াবা ও মদ উদ্ধার আটক–১

১৫

হিমালয়ের চূড়ায় লাল-সবুজের পতাকা ওড়ানোর লক্ষ্যে রাঙামাটির বীর কুমার তঞ্চঙ্গ্যার

১৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণ করতে হবে: ইউএনও নাইক্ষ্যংছড়ি

১৭

বান্দরবানে বিনামূল্যে চক্ষু সেবার ফলোআপ ক্যাম্প অনুষ্ঠিত

১৮

বান্দরবানে অনলাইন জুয়া ও অপকর্মে জড়িত ছেলেকে ত্যাজ্যপুত্র করলেন বাবা

১৯

বান্দরবানসহ দেশজুড়ে চলছে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপনের প্রস্তুতি

২০
error: Content is protected !!