নিজস্ব প্রতিবেদক
২৬ এপ্রিল ২০২৫, ৭:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৩৭ জন

বান্দরবানে আঞ্চলিক পরিষদের উদ্যোগে আর্থসামাজিক উন্নয়নে অর্থিক অনুদান বিতরণ

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের পক্ষ থেকে দুর্গম এলাকায় বসবাসরত দুস্থ অসহায় জনসাধারণের আর্থসামাজিক উন্নয়নের জন্য বরাদ্দকৃত খাদ্য শষ্য বিতরণের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ।এরই ধারাবাহিকতায় বান্দরবান জেলায় পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য কেএস মং এর নামে বরাদ্দকৃত ৫৫ মেঃ টন খাদ্য শষ্য জেলার বিভিন্ন এলাকায় বসবাসরত দুস্থ জনসাধারণের মাঝে বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

শনিবার (২৬শে এপ্রিল) সকালে আঞ্চলিক পরিষদের সদস্য কেএস মং মার্ম স্ব শরীরে দুস্থ ও অসহায় পরিবারের সদস্যদের বাড়িতে বাড়িতে গিয়ে বরাদ্দকৃত অনুদান সমূহ তাদের হাতে তুলে দেন। বান্দরবান সদর উপজেলার সদর ইউনিয়নের রেইছা থলি পাড়ার স্থানীয় বাসিন্দা নিকা তঞ্চঙ্গ্যা’র বাড়িতে আঞ্চলিক পরিষদের সদস্য কেএস মং মার্মা উপস্থিত হয়ে অনুদানের নগদ অর্থ তুলে দেন।

পরে কুহালং ইউনিয়নের বটতলী-বাঘমারা বৌদ্ধ বিহারে মাহাসঙ্ঘরাজ অধিষ্ঠানানুষ্ঠানের অনুদানের নগদ অর্থ বিহার অধ্যক্ষ ভদন্ত সমা মহাথেরো হাতে তুলে দেন।এসময় বিহারে মাহাসঙ্ঘরাজ অধিষ্ঠ অনুষ্ঠানের জন্য নগদ অর্থ অনুদান প্রদান করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ম্যা ম্যা নু।

বিকেলে আঞ্চলিক পরিষদের অনুদানের বরাদ্দের অর্থ ডলুপাড়া এলাকার স্থানীয় বাসিন্দা পুশৈ থোয়াই এর স্মৃতি রক্ষার্থে একটি পাঠাগার স্থাপনের জন্য অনুদানের নগদ অর্থ তার স্ত্রী প্র সাং চিং এর হাতে তুলে দেন এবং নাছালং পাড়া বৌদ্ধ বিহারে জল ছাদ মেরামতের জন্য নগদ অর্থ বিতরণ করেন আঞ্চলিক পরিষদের সদস্য কেএস মং।

এ বিষয়ে পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য কেএস মং বলেন পার্বত্য অঞ্চলিক পরিষদের পক্ষ হতে আমার অনুকুলে ৫৫ মেঃটন খাদ্য শষ্য বরাদ্দ পেয়েছি এবং আমি নিজে সুবিধাভোগীদের বাড়িতে গিয়ে এসকল অনুদান প্রদান করছি। উপকার ভোগী’ রা আঞ্চলিক পরিষদে গিয়ে এ সকল অনুদান গ্রহণ করতো তাহলে দেড় দুই হাজার টাকা খরচ হতো এ কারনে আমরা নিজেরাই অনুদান অর্থ তাদের কাছে পৌঁছে দিচ্ছি।

তিনি আরও বলেন,পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আর্থসামাজিক উন্নয়নের উদ্দ্যোগ নিয়েছি। যার প্রেক্ষিতে অর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। পর্যায় ক্রমে আরও ২২ টি প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে মোট ৫৫ মেট্রিক টন খাদ্যশস্য বিতরণ করা হবে বলে জানান তিনি। এ সকল অনুদানের টাকা যদি সুবিধাভোগীরা নিজেদের আত্ম উন্নয়নের কাজে ব্যবহার করে তাহলে তাদের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি আঞ্চলিক পরিষদের এ ধরনের সুবিধা আগামীতেও অব্যাহত থাকবে। আমরা চাই আঞ্চলিক পরিষদের এ সকল উন্নয়ন প্রকল্পের অনুদান জেলার দুস্থ অসহায় জনসাধারণের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি তাদের জীবনমান উন্নয়নের কাজে আসুক।

আরো পড়ুন→বাঁধের পানিতে গোসলে নেমে দুই মাদ্রাসাছাত্রীর মৃত্যু

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!