নিজস্ব প্রতিবেদক
১৭ এপ্রিল ২০২৫, ১১:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৪১ জন

জনসচেতনতা সৃষ্টির মাধ্যমেই চোরাচালান বন্ধ সম্ভব: নাইক্ষ্যংছড়িতে আইনশৃঙ্খলা সভায় ইউএনও

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ চোরাচালান বন্ধে জনসচেতনতা সৃষ্টি এখন সময়ের দাবী। এছাড়া বিজিবি ও প্রশাসন শত চেষ্টা করেও একাএকা চোরাচালান বন্ধ করাসহ সবকাজ করা সম্ভব না। অপর দিকে পাহাড় ও মাটিকাটা বন্ধে উপজেলা প্রশাসনের পাশাপাশি বিজিবি ও পুলিশকেও ভূমিকা পালন করতে হবে।

বৃহস্পতিবার ( ১৭ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা অফিসার্স ক্লাবের মিলনায়তনে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী এ সব কথা বলেন।

সভায় বক্তারা আরো বলেন, সীমান্তে ফুলতলী এলাকার মুফিজুর রহমান নামের একজন কে মিয়ানমার বিদ্রোহী আরকান আর্মি ধরে নিয়ে গেছে আজ ৮ দিন। তাকে রাষ্ট্রীয় তৎপরতায় ফেরত আনতে হবে। যেভাবেই এ বিষয়টি গুরুত্বসহকারে অগ্রসর হতে জোরদাবী উঠে সভায়।

তারা আরো বলেন, সীমান্ত সড়ক বিজিবি ও সংশ্লিষ্টদের টহলসহ রাষ্ট্রীয় কাজ সম্পন্ন করতে এটির সংযোগ সড়ক গুলোর দ্রুত সংস্কারের অনুরুধ জানান সংশ্লিষ্ট দপ্তরের কাছে বক্তারা।

 এছাড়াও তারা অবৈধভাবে বালু উত্তোলন ও পাহাড়কাটা বন্ধে সংশ্লিষ্ট সকলকে আরো তৎপর হতে অনুরুধ জানানো হয়।

এছাড়া মাইন বিষ্ফোরণ, ভোটার হওয়া নিয়ে জটিলতা, কতৃপক্ষবিহীন মাইকিং, রাবার বাগানে চুরি,দু’সন্ত্রাসী বাহিনীর মধ্যকার ৩ শত রাউন্ড গোলাগুলির ঘটনা, বাইশারীতে বিজিবি টহল, পুলিশ তৎপরতা বৃদ্ধি সহ আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয় সভা সমূহে।

সভায় বক্তব্য রাখেন থানা’র অফিসার ইনচার্জের পক্ষে সেকেন্ড অফিসার মোহাম্মদ ইউছুপ,কৃষি অফিসার এনামুল হক,মৎস্য অফিসার চয়ন বিশ্বাস,এনএসআই এর সহকারী পরিচালক মোহাম্মদ হোসেন,

নাইক্ষ্যংছড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ,প্রেসক্লাবের সিনিয়র সদস্য আবদুর রশিদ,১১ বিজিবি অধিনায়কের পক্ষে সুবেদার মোহাম্মদ ইদ্রিস ও ৩৪ বিজিবি অধিনায়কের পক্ষে সুবেদার সহ আবদুল জলিল প্রমূখ । এছাড়া কমিটির সদস্যসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,গোয়েন্দা সংস্থার সদস্য,শিক্ষক সাংবাদিকসহ অনেকে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।

মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভার পর উপজেলার মাসিক সাধারণ সভা,চোরাচালান বিরোধী কমিটির সভা,মাদকদ্রব্য প্রতিরোধ ও দ্রব্যমূল্যসংক্রান্ত কমিটি সহ বেশ কয়েকটির সভা অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন→শ্যামনগরে মিথ্যা মামলায় হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!