নিজস্ব প্রতিবেদক
২৭ জানুয়ারি ২০২৫, ১০:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪২৬ জন

শিশুদের শৈশব গঠনে মায়েদের সচেতন হতে হবে- মেজর এম এম ইয়াসিন আজিজ

Copy Link

বান্দরবান প্রতিনিধিঃ প্রত্যেক শিশুর শৈশবের বেড়ে উঠা সহ বাল্যকালে তাদের শারীরিক ও মানষিক স্বাস্থ্য বিকাশে মায়েদের ভূমিকা অপরিসীম। আজকের শিশুরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে, তাই সুন্দর দেশ গঠনের জন্য আগামী প্রজন্ম কে সুন্দর ভাবে গড়ে তুলতে হবে।সেনাবাহিনী পার্বত্য অঞ্চলের প্রত্যন্ত এলাকার সকল সম্প্রদায়ের জনসাধারণের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে পাশাপাশি শিক্ষার প্রসারে ব্যাপক শিক্ষা সহায়তা কার্যক্রম পরিচালনা করছে এবং এই ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত রাখা হবে।

সোমবার (২৭ জানুয়ারি) সকালে বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলায় প্রকল্প অফিস প্রাঙ্গনে পাবর্ত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প কমিউনিটি ডেভেলপমেন্ট কন্সার্ন(সিডিসি) এর আওতায় বিভিন্ন সামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রোয়াংছড়ি সাব জেন কমান্ডার মেজর এম এম ইয়াসিন আজিজ।

এসময় তিনি প্রকল্পের আওতায় ১০৮ জন মায়েদের মাঝে হস্তশিল্প, সেলাই মেশিন,পশু পালন সহায়তা প্রদান,গবাদি পশু শুকর, ছাগল বিতরণ করেন এছাড়া পাঁচ বছরের নীচে ১০৮জন শিশুকে খাদ্য সহায়তা হিসেবে ডাল ১কেজি, তৈল ১ লিটার, হরলিক্স ৫০০ গ্রাম ৩টি করে ডিম তাদের অভিভাবকদের প্রদান করা হয়।

মেজর ইয়াসিন আজিজ এর হাত থেকে উপহার বুঝে নিচ্ছেন একজন শিক্ষার্থী।

শিক্ষা সহায়তা হিসেবে ৫৫ জন কলেজ ছাত্রছাত্রীকে জনপ্রতি ৩০০ এবং ৭২ জন মাধ্যমিক স্কুলের ছাত্রছাত্রীদের জন প্রতি ৫৫০ টাকা করে শিক্ষা সহায়তা প্রদান করা হয় এছাড়া পুষ্টি জাতীয় খাদ্য উপকরণ এবং শীতকালীন সুয়েটার সহ বিভিন্ন সামগ্রী উপহার প্রদান করা হয়।

সোমবার (২৭ জানুয়ারি ২৫) আয়োজিত অনুষ্ঠানের পারনু কুম বম সঞ্চালনায় পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প ব্যবস্থাপক লাল রাম কাপ বম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি সাব জোন কমান্ডার মেজর এম এম ইয়াসিন আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি সাব জোনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার এস ডব্লিউ জিয়া। এসময় শতাধিক অভিভাবক ও শিশুরা উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতি রোয়াংছড়ি সাব জোন কমান্ডার মেজর এম এম ইয়াসিন আজিজ এই ধরনের কার্যক্রম বৃদ্ধির জন্য এনজিওদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে তিনি বিভিন্ন সম্প্রদায় ও জাতিগোষ্ঠীর সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণ করেন এবং শিশুদের সুন্দর ভবিষ্যৎ গঠনে মায়েদের পরামর্শ প্রদান করেন।

তিনি আরো বলেন, যেকোনো বিপদে সেনাবাহিনী সর্বদা জনগণের পাশে থাকবে। তাদের চিকিৎসা সহ সার্বিক দেখভাল, প্রশাসনিক সুবিধা এবং নাগরিক সুবিধা নিশ্চিত করতে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি এই সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে ফ্রি চিকিৎসা পেয়েছে ৮০০ রোগী

১

সুফল চাকমার প্রতিবেদনে সরকারি হয়েছে বিদ্যালয়, প্রধান শিক্ষক পেলেন সম্মাননা

২

বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা

৩

বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা

৪

বান্দরবানের ডিসি প্রত্যাহার

৫

রাঙামাটিতে দুইটি রিসোর্টেকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা

৬

লামায় কিশোরীর মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য যুবক আটক

৭

রাঙ্গামাটিতে গ্যাস সংকট ঠেকাতে তৎপর প্রশাসন

৮

৫ম দফায় বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য ৮০ রোগীকে পাঠানো হলো চট্টগ্রামে

৯

পাহাড়ের মানুষকে আবার অস্ত্র ধরতে বাধ্য করা যাবে না: মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান

১০

রাঙামাটিতে এলপিজি ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট

১১

রাঙামাটিতে বিভিন্ন অনিয়মের অভিযোগে এবিসিসহ ৩ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

১২

পাহাড়ে ২৪ বছর ধরে গাছ টানছে শিকলে বন্দি বাহাদুরসহ আট হাতি

১৩

রাঙ্গামাটিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত

১৪

ঘুমধুম সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ১ লাখ ইয়াবা উদ্ধার

১৫

রাঙ্গামাটি জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমীলা কাবাডি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জুরাছড়ি

১৬

সহকর্মীদের বেতন জোগাতে নৌকা চালানো থানচির সেই শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা

১৭

লামায় অবৈধ ইটভাটায় পৃথক অভিযানে ২৯ লাখ টাকা জরিমানা

১৮

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশ

১৯

থানচিতে পর্যটকবাহী ল্যান্ডক্রুজার উল্টে নিহিত দুই, আহত ৫

২০
error: Content is protected !!