নিজস্ব প্রতিবেদক
২৮ জুন ২০২০, ৩:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬১২ জন

বান্দরবা‌ন রোয়াংছ‌ড়ি‌তে আগুনে ক্ষতিগ্রস্থদের সেনা রিজিয়নের সহায়তা 

Copy Link

বান্দরবান পার্বত্য জেলার রোয়াংছড়ি বাজারে আগুনে ক্ষতিগ্রস্থ মানুষদেরকে খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান করেছে বান্দরবান সেনা রিজিয়ন।

রবিবার(২৮ জুন) সকালে বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার ক্ষতিগ্রস্থদের সামাজিক দূরত্ব নিশ্চিত পূর্বক এসকল সহায়তা প্রদান করেন। এসময় বান্দরবান সেনা জোন কমান্ডারসহ অন্যান্য সেনা কর্মকর্তা ও সেনা সদস্যগণ উপস্থিত ছিলেন।

সহায়তা প্রদানের সময় বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার বলেন, আপনাদের এই পরিস্থিতিতে আমি সমবেদনা জানাচ্ছি, একটি পরিকল্পিত ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেলে তা নতুন করে সাজানো অনেক কষ্টের হয়ে থাকে, আপনারা মনোবল হারাবেন না, ঘুুরে দাঁড়ানোর চেষ্টা করুন, যে কোন দূর্যোগময় পরিস্থিতিতে পার্বত্য এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা আপনাদের পাশে রয়েছে এবং ভবিষৎতেও থাকবে।পরবর্তীতে তিনি ঘটনাস্থল পরিদর্শণ করেন। পরিদর্শনকালে সর্বসাধারণের এরুপ ক্ষয়ক্ষতিতে আন্তরিক দুঃখ প্রকাশ করেন।

এর আগে গতকালও সেনা রিজিয়নের নির্দেশনায় তাৎক্ষণিক দ্রুত সময়ের মধ্যে আগুনে ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে

দিয়েছিলেন বান্দরবান সেনা জোন।

শ‌নিবার (২৭জুন) মধ্য রাতের দিকে বান্দরবান পার্বত্য জেলার রোয়াংছড়ি বাজারে আগুনের সুত্রপাত ঘটে। সর্বসাধারণের সহায়তায় তৎক্ষণাৎ ছুটে আসে রোয়াংছড়ি সেনা ক্যাম্পের সেনা সদস্যগণ। এসময় জ্বলন্ত আগুনের মাঝে আগুন নেভানো এবং জিনিসপত্র অক্ষত রাখার চেষ্টা করেছে সেনাবাহিনী।তারা নিজের জীবন বাজী রেখে ছোট ছোট দলে ভাগ হয়ে স্থানীয় জনসাধারণকে সাথে নিয়ে কেউ আগুন নিভানোর কাজে কেউ দোকান এবং বাড়ীতে থাকা জিনিসপত্র নিরাপদ রাখতে কাজ করেন। আর এই অক্লান্ত পরিশ্রমটি চলে মধ্য রাত হতে ভোর পর্যন্ত। মূলত ভীত জনপদের প্রান সন্চার করে সেনাবাহিনী ও সকলকে নিয়ে সম্মেলিতভাবে আগুন নির্বাপণে সহায়তা করে।

স্থানীয়‌দের সূ‌ত্রে জানা যায়, মধ্য রাতে বাজারে আগু‌নের সূত্রপাত হ‌য়ে‌ছে। প‌রে আগুন দ্রুত চার‌দি‌কে ছ‌ড়ি‌য়ে প‌ড়ে। এই অগ্নিকান্ডে ১৭ টি বাড়ী, ০৮ টি মুদিখানার দোকানসহ বাড়ী, ২৫ টি মুদিখানার দোকান, ০৪ টি কাপড়ের দোকান, ০৪ টি টিভি ইলেকট্রিক মেরামতের দোকান, ০৩ টি ফার্মেসীর দোকান, ০১ টি ফার্নিচার ষ্টোর, ০১টি জুতার দোকান এবং ০১টি জুয়েলারি দোকান পুড়ে শেষ হয়ে যায়।

আগুন লাগার খবর পেয়ে রোয়াংছড়ি ও বান্দরবান সদরের ফায়ার সার্ভিসের দুটি ইউনিটসহ সেনাবাহিনী এবং স্থানীয় জনগন মিলে প্রায় পাঁচ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। রোয়াংছড়ি বাজারের নিকটবর্তী সেনা ক্যাম্প হওয়ায় আগুনের শুরু থেকে তাদের উপস্থিতির জন্য অনেক জিনিসপত্র রক্ষা করা সম্ভব হয়েছে বলে স্থানীয় ব্যক্তিবর্গ জানান। ধারণা করা হচ্ছে অগ্নিকান্ডে ৬ থেকে ৭ কোটি( স্থানীয়দের ভাষ্য মতে) টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় জনসাধারণ তাদের বিপদের সময় সেনাবাহিনীকে পাশে পেয়ে কৃতঙ্গতা প্রকাশ করেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!