নিজস্ব প্রতিবেদক
১৬ জানুয়ারি ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৩৬ জন

বান্দরবানের দুর্গম পাহাড় থেকে অপহরণের ১৭ ঘন্টা পর অপহৃত সাত শ্রমিক উদ্ধার

Copy Link

বান্দরবানের লামায় অপহরণের ১৭ ঘণ্টা পর অপহৃত সাত শ্রমিককে পাহাড়ের বমুখাল এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। 

 বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টায় যৌথ বাহিনীর সদস্যরা সুস্থ অবস্থায় তাঁদের উদ্ধার করেন।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টায় পাহাড়ের অস্ত্রধারী সন্ত্রাসীরা লামা উপজেলার সরই ইউনিয়নের লুলাইং খাল এলাকায় খামার থেকে অস্ত্রের মুখে সাত শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। তাঁরা সবাই চট্টগ্রামের লোহাগাড়া, কক্সবাজারের চকরিয়া, মানিকপুর এলাকার শ্রমিক। তাঁরা খামারে কাজ করতে গিয়েছিলেন। এরপর অপহরণকারীরা তাঁদের পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

খবর পেয়ে যৌথ বাহিনী অপহৃত শ্রমিকদের উদ্ধারে পাহাড়ের বমুখাল এলাকার জঙ্গলে অভিযান চালায়। যৌথ বাহিনীর অভিযান চলাকালীন সময়ে সন্ত্রাসী’রা তাঁদের ছেড়ে দিয়ে পালিয়ে গেলে পাড়ার পার্শ্ববর্তী এলাকা থেকে উদ্ধার করে।

উদ্ধারকৃত শ্রমিকরা হলেন মো. আমিন (৩৫), তাঁর ছেলে মো. সাকিব (১৪), মো. আলেক্স জোহার (৩৫), মো. শফি আলম (৩২), খামারমালিকের ছেলে মো. জাভেদ (২৬), আসাদ (১৮) ও মো. আবু হানিফ (২১)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা ক্যায়াজুপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো.আতিকুর রহমান জানান, অপহৃত সাত শ্রমিককে উদ্ধার করেছে যৌথ বাহিনী। অপহরণকারী যৌথ বাহিনীর অভিযানে তাঁদের মুক্তি দিয়ে পালিয়ে যায়।

আরো পড়ুন→বান্দরবানে মুক্তিপণের দাবিতে ৭ জন অপহরণের অভিযোগ

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!