নিজস্ব প্রতিবেদক
৭ জানুয়ারি ২০২৫, ৫:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৩১৯ জন

সীমান্ত চোরাচালান রোধে সকলকে কাজ করতে হবে: ডিআইজি আহসান হাবীব পলাশ

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্র’র আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো:আহসান হাবীব পলাশ বলেছেন,নিজেদের সীমাবদ্ধতার জন্য অনেক কিছু বলতে পারি না,মাদকের জন্য কার্যক্রম চালিয়ে যাচ্ছি, দ্রুত সময়ের মধ্যে কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে।

বিগত সময়ে পুলিশ আপনাদের মনে বিষাদ সৃষ্টি করেছে তবে সবাই না। যদি আপনারা সবাই আমাদের মাঝে থেকে সহযোগিতার হাত বাড়ালে প্রায় অপরাধ নির্মূল সম্ভব। সর্বোপরি আইনশৃঙ্খলা বাহিনী ও বিজিবি’র পক্ষ থেকে এলাকাবাসীর জন্য সর্বাত্মক সহযোগিতা থাকবে বলেও জানান। তিনি আরোও বলেন,সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ রোধ,মাদক চোরাচালান বন্ধে প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের সহযোগিতা জরুরী।তিনি বলেন, সীমান্তিক এলাকার বাসিন্দাদের সজাগ থাকতে হবে,সতর্ক থাকতে হবে,সচেতন থাকতে হবে। যে যার অবস্থান থেকে সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক বজায় রাখতে, সীমান্তের চোরাচালান রোধ ও চোরাকারবারিদের বিষয়ে সঠিক তথ্য দিয়ে প্রশাসন’কে সহযোগিতা করতে হবে।

এ দেশ রক্ষায় নাগরিক হিসেবে সবার দায়িত্ব রয়েছে। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন যেহেতু মিয়ানমার সীমান্ত লাগোয়া, তাই এখানকার বাসিন্দারা মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাত বিষয়ে উৎকন্ঠায় থাকেন। শংকার কোন অবকাশ নেই। সতর্কতা অবলম্বন করে নির্ভয়ে চলাচল করতে পারবেন।

স্থানীয় বিভিন্ন পেশার ব্যক্তিবর্গের বক্তব্যে উঠে আসা ঘুমধুম সীমান্তে মাদক চোরাচালান, দেশীয় পণ্যসামগ্রী পাচারের বিষয়েও আইনশৃঙ্খলা বাহিনীর নিকট সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানান। তিনি আরো বলেন, ঘুমধুমে অবৈধ ইটভাটা উচ্ছেদ কার্যক্রম চলমান রয়েছে। পরিবেশ-প্রতিবেশ রক্ষায় জেলা আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে বিষয়টি উত্থাপন করার জন্য জেলা পুলিশ সুপার’কে নির্দেশনা প্রদান করবেন বলে জানান তিনি। সীমান্তে আইনশৃঙ্খলা বাহিনীর জনবল বাড়ানো যায় কিনা বিবেচনা করা হবে।

মঙ্গলবার (৭জানুয়ারি) সকাল ১১টায় ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বান্দরবান জেলা পুলিশ সুপার মো:শহীদুল্লাহ কায়সার। সভাপতির বক্তব্যে মোহাম্মদ শহিদুল্লাহ কাওছার পিপিএম(বার) বলেন, কথার দৃষ্টির চেয়ে মনের দৃষ্টিতে সজাগ থাকতে হবে। মাদক কোন দেশ সম্পূর্ণ নির্মূল করতে পারে নাই, তবে অনেকটা নিয়ন্ত্রণ করতে পেরেছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,৩৪ বিজিবি অধিনায়ক লে:কর্ণেল ফারুক হোসেন খাঁ, কক্সবাজার জেলা পুলিশ সুপার মো:রহসত উল্লাহ।

 মতবিনিময় সভা সঞ্চালনা করেন নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ (ওসি) মাশরুরুল হক চৌধুরী।

উক্ত মতবিনিময় স্থানীয় বিভিন্ন পেশার ব্যক্তিবর্গের মধ্যে বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবদুল আলিম বাহাদুর, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল, ঘুমধুম ইউনিয়ন বিএনপি নেতা হায়দার আলী কোম্পানি, ঘুমধুম ইউনিয়ন বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক মাওলানা নুরুল হাসান আজাদ, জামায়াত নেতা মাওলানা সেলিম উল্লাহ, নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও ঘুমধুম ইউপি’র চেয়ারম্যান প্রার্থী শাহ নেওয়াজ চৌধুরী, নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াত ইসলামীর যুগ্ম সাধারণ সম্পাদক হামিদুল হক ও পেশাজীবি নেতা শাহাদাত উল্লাহ প্রমুখ।

এতে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপি’র সভাপতি আরিফ উল্লাহ ছুট্রু,বিএনপি নেতা নুরুল আলম শিকদার,ইউনুস, আবদুল করিম মেম্বার, খাইরুল ইসলাম,জাহেদুল আলম শিকদার,গোলাম কাদের শিকদার,জয়নাল আবেদীন,যুবদল নেতা ইউনুস,জাহেদ আলম,মিজানুল বশর মিজান,মুজিব,সিরাজ,শাহ জালাল,খাইরুল আমিন, জামায়াত নেতা মাওলানা এনামুল হক,ইসলামী আন্দোলন নেতা মাওলানা নুরুল ইসলাম প্রমুখ পুলিশ বিভাগের মধ্য থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরণ করেন ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক জাফর ইকবাল, এসআই এসএম কিবরিয়া,এসআই আবুল কাসেম সহ সঙ্গীয় ফোর্সরা।

আরো পড়ুন>>>নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবি কর্তৃক দুঃস্থ  শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধ কাঠ ও ফার্নিচার পাচারের পাস বিতরণে ব্যস্ত স্টেশন অফিসার আবুল হোসেন

বান্দরবানে জেলা প্রশাসকের বাংলোর পাশের সড়ক নির্মাণে নয়ছয়ের অভিযোগ

এই প্রথম বান্দরবানে আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধা জানিয়ে কনসার্ট ১৬ আগস্ট

প্রথমবারের মতো রাঙ্গামাটি আসছেন সৈয়দ মোহাম্মদ মোকাররম বারী

রাঙ্গামাটিতে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যা করেছে বাবা-মা

লায়ন্সে ছানি অপারেশন সম্পন্ন করা রোগীদের ফলোআপ ক্যাম্প ৩ আগস্ট

বান্দরবানে গণসংহতি আন্দোলনের উদ্যোগে বন্যাকবলিত ৪০ পরিবারকে অর্থ সহায়তা প্রদান

চোখের আলো হারাতে বসা মানুষের পাশে কে এস মং, তিন হাজার রোগী পেয়েছেন ফ্রি চিকিৎসা

রুমায় হামের উপসর্গ নিয়ে এক মাসে প্রাণ হারালো ৫ শিশু

বান্দরবান পৌরসভার বর্জ্য এখন কৃষি জমিতে

১০

বান্দরবানে হ্যান্ডমেড জুয়েলারি ব্র্যান্ড ‘আঁচল’ নিয়ে এগোচ্ছেন নাঈমা

১১

মানবিক সেবার জন্যে সম্মাননা পেল রাঙ্গামাটি হিল সার্ভিস পরিবার

১২

২৭ বিজিবির প্রতিষ্ঠাবার্ষিকীতে আরবি ক্যালিগ্রাফি স্মারক উপহার

১৩

বাংলা ভাষা-সাহিত্যে ড. মুহম্মদ শহীদুল্লাহ’র অবদান অনস্বীকার্য: জিয়া হাবীব আহসান

১৪

তবলছড়ি বাজারের প্রবীণ ব্যবসায়ী আবুল কালামকে সম্মাননা স্মারক প্রদান

১৫

বান্দরবানে বিভিন্ন ফলজ ও বনজ চারা বিতরণ করেছে জেলা পরিষদ

১৬

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ৩৯ বিশিষ্ট নাগরিকের বিবৃতি

১৭

আলীকদমে অতিবৃষ্টিতে ভেঙে পড়া বিদ্যালয় পুনর্নির্মাণে প্রশাসন

১৮

কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট বন্ধ, হ্রদের পানির স্তর নেমেছে নিরাপদ পর্যায়ে

১৯

রাঙ্গামাটিতে ছাত্রদলের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া মাহফিল 

২০
error: Content is protected !!