নিজস্ব প্রতিবেদক
৩০ ডিসেম্বর ২০২৪, ১১:৩৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪১১ জন

ক্রামা ধর্মাবলম্বীদের সেনাবাহিনীর মানবিক সহায়তা

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ  বান্দরবানের রুমায় সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় ক্রামা ধর্মাবলম্বীদের ধর্মীয় উপাসনালয় সংস্কারের ও মানবিক সহায়তা বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্টের দায়িত্বপূর্ণ বাকলাই পাড়া সাবজোনের দোলাচরন মুরং পাড়ায় ক্রামা সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয় সংস্কারের জন্য আর্অথিক অনুদান, স্কুল শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ, মানবিক সহায়তা ও শীতবস্ত্র বিতরণ করা হয়।

দি ম্যাজেস্টিক টাইগার্স অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল সরদার জুলকার নাইন, বিএসপি, পিএসসি উপস্থিত হয়ে সীমান্ত পাড়ার সকলের সাথে কুশলাদি বিনিময় ও মানবিক সহায়তা সামগ্রী বিতরণ করেন। এ সময় সেনা সাব-জোন কমান্ডার ও অন্যান্য সামরিক-বেসামরিক বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র ও অনুদান পেয়ে পাড়াবাসীরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, সেনাবাহিনী আমাদের যে সেবা ও সহযোগীতা করছে তা সত্যি প্রশংসার দাবিদার। আমরা ম্রো সম্প্রদায় সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

পাড়া পরিদর্শনকালে অধিনায়ক ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্ট বলেন, সেনাবাহিনী সব সময় সাধারণ জনগনের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। পাহাড়ে বসবাসরত সব জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা এবং সুরক্ষার পাশাপাশি সবার মাঝে সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে।

আরো পড়ুন >>>রাঙ্গামাটিতে ছাত্রদলের উদ্যোগ তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভা

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাশনাল রোবোটিক্স প্রতিযোগিতায় অংশ নিতে রাবিপ্রবির টিমকে জেলা পরিষদের আর্থিক সহায়তা

১

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের কোষাধ্যক্ষ হলেন সুফল চাকমা

২

কে এস মং-এর উদ্যোগে ষষ্ঠ দফায় বিনামূল্যে ৫০ রোগীর ছানি অপারেশন সম্পন্ন

৩

বান্দরবানের ভাঙামুড়া পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

৪

বন্ধের পথে রাঙামাটি পৌরবাসীর সমস্যা সমাধানের প্ল্যাটফর্ম ‘বিশুদ্ধ বাতাসের শহর’

৫

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক এস বাসু

৬

বান্দরবানে ক্রীড়া অফিস পরিদর্শন করলেন জেলা পরিষদের সদস্য কাজী নিরুতাজ বেগম

৭

রুমায় শিক্ষকদের পে-স্কেল ফিক্সেশনে টাকা আদায়ের অভিযোগ হিসাবরক্ষকের বিরুদ্ধে

৮

রুমায় গবাদিপশু ও গৃহপালিত পাখি পালনবিষয়ক প্রশিক্ষণ দিল সেনাবাহিনী

৯

বান্দরবান সদরের জামছড়ি পূর্ব তংপ্রু পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

১০

কে এস মং-এর উদ্যোগে আবারো ৫০ রোগীর চক্ষু অপারেশনের জন্য চট্টগ্রামে প্রেরণ

১১

রুমায় হালচাষের পাওয়ার টিলার উল্টে চালক নিহত

১২

সম্প্রীতি বজায় রেখে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড পালনের আহ্বান বৌদ্ধ ভিক্ষুসংঘের

১৩

শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলচেষ্টায় ৩৪ নাগরিকের প্রতিবাদ

১৪

পিসিসিপির রাঙ্গামাটি জেলা আহব্বায়ক কমিটি গঠন

১৫

স্ত্রীর করা মামলায় বান্দরবান এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক আটক

১৬

বান্দরবানে উৎসবমুখর পরিবেশে অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত

১৭

বান্দরবানে করুনাপুর বনবিহারে ২১তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

১৮

রাষ্ট্রপতির সঙ্গে রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

১৯

রুমায় জমি নিয়ে চলা বিরোধ সামাজিক উদ্যোগে অবসান

২০
error: Content is protected !!