করোনা মুক্ত হয়েছেন নাইক্ষ্যংছড়ির সদরের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ সহ-সভাপতি ও প্রেসক্লাবের উপদেষ্টা তসলিম ইকবাল চৌধুরী। বৃহস্পতিবার (২৫জুন) কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবের প্রকাশিত রিপোর্টে তার নেগেটিভ আসে। তিনি সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, শুক্রবার (১৯ জুন) কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে প্রকাশিত রিপোর্টে তসলিম ইকবাল চৌধুরীর করোনা পজেটিভ আসে। এর কয়েকদিন আগে তিনি জ্বরে ভুগছিলেন। তাই ১৫ জুন কক্সবাজার পিসিআর ল্যাবে তসলিম ইকবাল চৌধুরীর নমুনা পাঠানো হয়। করোনা পজেটিভ আসার তিনি হোম আইসোলেশনে থেকে চিকিৎসাধীন নিয়েছেন। ১০ দিন চিকিৎসা নেয়ার পর তিনি সুস্থ হয়ে উঠেছেন।
No tags found for this post.
মন্তব্য করুন