নিজস্ব প্রতিবেদক
১০ নভেম্বর ২০২৪, ১০:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৩৪ জন

নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে শিশু সহ ৫ রোহিঙ্গা আটক

Copy Link

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ নাইক্ষ‍্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী নাইক্ষ‍্যংছড়ি সীমান্তে দিয়ে মিয়ানমারের অভ্যন্তর থেকে অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশকালে ৫ জন মিয়ানমারের নাগরিক (রোহিঙ্গা) কে আটক করেছে বিজিবি । পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করার পর, ওই মিয়ানমারের ৫ নাগরিককে পুশব্যাক করা হয়েছে।

রবিবার (১০ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার সময় নাইক্ষ্যংছড়ি উপজেলার দৌছড়ি ইউনিয়নের এর আওতাধীন লেম্বুছড়ি সীমান্ত পিলার-৫০ এলাকার মিয়ানমারের অভ্যন্তর থেকে অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অভ্যন্তরে সীমান্ত সড়কে বিজিবি’র টহল দল ২ জন পুরুষ, ১ জন মহিলা ও ২ জন শিশুসহ মোট ৫ জন মিয়ানমারের নাগরিককে (রোহিঙ্গা) আটক করে।আটককৃত ৫ জন মিয়ানমারের নাগরিকদেরকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশক্রমে সীমান্ত পিলার – ৫০ এর শূন্য লাইন দিয়ে বিকেলেই মিয়ানমারের অভ্যন্তরে পুশব্যাক করা হয় বলে জানা যায়। এ বিষয়ে কথা বলার জন‍্য দৌছড়ি ইউপি চেয়ারম্যান মোঃ ইমরানের মুঠোফোনে একাধিবকবার চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি। স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়,মিয়ানমার অভ‍্যন্তরে বিদ্রোহী আরকান আর্মি এবং সরকার নিয়ন্ত্রিত বাহিনীর সঙ্গে আধিপত্যের লড়াইয়ে প্রতিদিন প্রাণ হানির ঘটনা ঘটছে। প্রতিদিন চলা এই সংঘর্ষের কারণে প্রাণ ভয়ে সীমান্ত এলাকার দালালদের মাধ্যমে টাকার বিনিময়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে আসছে প্রতিনিয়ত। নাইক্ষ‍্যংছড়ি ১১ বিজিবির অধীনস্ত বিভিন্ন বিওপি সদস্যদের কঠোর নজরদারির ফলে রোহিঙ্গারা অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা সফল হচ্ছেনা।

নাইক্ষংছড়ি ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল সাহেল আহমেদ নোবেল বলেন, মিয়ানমার সীমান্তবর্তী নাইক্ষ‍্যংছড়ি সীমান্তে দিয়ে মিয়ানমারের অভ্যন্তর থেকে অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশকালে ৫ জন মিয়ানমারের নাগরিক (রোহিঙ্গা) কে আটক করে বিজিবি। পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করার পর ওই মিয়ানমারের ৫ নাগরিককে পুশব্যাক করা হয়েছে।

বাংলাদেশ সীমান্ত সুরক্ষায় নিয়োজিত বিজিবির কঠোর নজরদারির ফলে অনুপ্রবেশকারীদের চেষ্টা নস্যাৎ করে দেন দায়িত্বরত বিজিবি সদস্যরা।

উল্লেখ্য যে, বিজিবির অধিনস্থ সমস্ত সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে বলে জানা গেছে।

(আরো পড়ুন)

নাইক্ষ্যংছড়িতে নাশকতাকালে আওয়ামী লীগের ৩ নেতা আটক

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!